Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২১:৪৭
সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

সেগুনবাগিচার দেয়ালে এবার যুক্ত হলো রোকেয়া সাখাওয়াত হোসেন, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি। ছবি: আগামীর সময়

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টোদিকের ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লীকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। একই সঙ্গে দেয়াল থেকে সরানো হয়েছে সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এসব প্রতিকৃতি আঁকা হয়।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার আগামীর সময়কে বলেন, ‘এখানে তিনটি নতুন প্রতিকৃতি আঁকা হয়েছে। আমরা আরও কিছু দেয়াল চূড়ান্ত করেছি, সেখানেও প্রতিকৃতি আঁকার কাজ শুরু হবে।’

সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরানোর বিষয়ে তিনি বলেন, ‘সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘ অবদান রাখা জ্যেষ্ঠ ও পুরনো শিল্পীদের মূল্যায়ন করে প্রজন্মভিত্তিক (জেনারেশন ধরে) সাজানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এই দেয়ালে যাদের প্রতিকৃতি আছে, তাদের সঙ্গে সঞ্জীব চৌধুরীকে না রেখে অন্য কোথাও রাখা হবে। তাকে বাদ দেওয়া হয়নি।’

আরও পড়ুন

আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

১৪ অক্টোবর ২০২৬

মাহবুবুর রহমান তালুকদার জানান, সমসাময়িক ও অন্যান্য শিল্পীর প্রতিকৃতি পর্যায়ক্রমে পল্টন, নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঁকা হবে। হকারদের নিবন্ধন শেষে সান্ধ্যকালীন ও হলিডে মার্কেট চালু হলে সেসব এলাকায়ও প্রতিকৃতি আঁকার পরিকল্পনা রয়েছে।

এর আগে ওই দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পরিচালক সত্যজিৎ রায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হলেও সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে নেওয়ায় দেয়ালে থাকা ব্যক্তিদের তালিকায় পরিবর্তন এসেছে।

গত ৫ অক্টোবর এই সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তবে এর পাঁচ দিনের মাথায় ১০ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে শাহবাগ থানায় করা অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় রিমান্ড শেষে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমিকে আজ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কারাগারে পাঠানো হয় মো. সাকিবুল হাসান ও মো. সুজন মিয়াকে।

প্রতিকৃতিশিল্পকলা একাডেমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক