রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টোদিকের ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লীকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। একই সঙ্গে দেয়াল থেকে সরানো হয়েছে সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার এসব প্রতিকৃতি আঁকা হয়।ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার আগামীর সময়কে বলেন,...