নান্দাইলে ইজিবাইকের চাপায় নারী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের চাপায় কোকিলা আক্তার (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নান্দাইল-সুরাটি সড়কের আচারগাঁও ইউনিয়নের পুরহরি জনতা বাজার এলাকার ঘটনা এটি।
নিহত কোকিলা আক্তার ওই গ্রামের মো. মোনতাজ উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্র বলছে, সকালে স্বামীর সঙ্গে ধান ভাঙানোর জন্য পুরহরি জনতা বাজারের একটি রাইসমিলে যান তিনি। পরে নাতিকে সঙ্গে নিয়ে বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন কোকিলা আক্তার। পরে স্থানীরা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।




