Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আলোহীন চোখে দুই সন্তানের স্বপ্ন, পড়ার খরচ জোগাতে পথে শিউলি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৪৪
আলোহীন চোখে দুই সন্তানের স্বপ্ন, পড়ার খরচ জোগাতে পথে শিউলি

ছবি: আগামীর সময়

মায়ের চোখে আলো নেই, স্বামীও নেই। বাবার দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোই কঠিন। তবু দুই সন্তানের পড়াশোনা বন্ধ করতে চান না শিউলি আক্তার (২৮)। তাই সপ্তাহের ছুটির দুই দিন শুক্রবার ও শনিবার বড় ছেলে নীরবকে (৯) সঙ্গে নিয়ে নান্দাইল বাজারে মানুষের কাছে সাহায্য চান তিনি। যে বয়সে নীরবের হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সেই মায়ের হাত ধরে তাকে পথে নামতে হচ্ছে। দুই দিনে পাওয়া প্রায় এক হাজার টাকা দিয়েই চলে পরিবারের নানা খরচ ও দুই সন্তানের পড়াশোনার প্রয়োজন মেটানোর চেষ্টা।

শিউলি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামের দিনমজুর চাঁন মিয়ার মেয়ে। মাত্র তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। প্রায় ১০ বছর আগে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের লালন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তান জন্মের পর স্বামী তাদের ছেড়ে চলে যান। এরপর বাবার বাড়িই হয়ে ওঠে শিউলি ও তার দুই সন্তানের আশ্রয়।

নীরব নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ছোট ভাই রাব্বি (৬) পড়ে শিশু শ্রেণিতে। সপ্তাহের পাঁচ দিন তারা স্কুলে যায়। আর স্কুল বন্ধ থাকলেই মায়ের হাত ধরে নান্দাইল বাজারে বের হয় নীরব।

আরও পড়ুন

টিকা দেওয়ার পরও কমছে না হাম, ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকি নারীদের বেশি

১৬ আগস্ট ২০২৬

নীরব বলে, স্কুলে পড়তে তো খরচ লাগে, কেউ তো টাকা দেয় না। স্কুল বন্ধ যেদিন, সেই দিনেই আম্মার হাত ধরে বাজারে ভিক্ষা করি। আব্বা তো দেখে না, কী করব?

শিউলি বলেন, দুই সন্তান জন্মের পর স্বামী আর খোঁজ রাখেনি। প্রতিবন্ধী ভাতার কিছু টাকা পাই, কিন্তু তাতে সংসার চলে না। দুই ছেলে স্কুলে গেলে তাদের বই-খাতা ও নানা জিনিসের প্রয়োজন হয়। তাই বড় ছেলেটার সঙ্গে ভিক্ষা করতে বের হই।

শিউলির বাবা চাঁন মিয়া দিনমজুরি করেন। তার সামান্য আয়ে পরিবারের খাবার জোগাড় করাই কঠিন। দৃষ্টিহীন হওয়ায় শিউলির নিজেরও নিয়মিত আয়ের সুযোগ নেই। ফলে দুই ছেলের পড়াশোনার খরচ জোগাতে তাকে মানুষের দ্বারে যেতে হয়।

শিউলির মা হেলেনা আক্তার জানান, মাত্র তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারায় তার মেয়ে। অনেক কষ্টে বড় করে বিয়ে দিলেও সংসার টেকেনি। এখন মেয়ের দুই সন্তানকেও তাদের পরিবারের সহায়তায় বড় করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা চম্পা আক্তার (৩৫) বলেন, শিউলি অসহায়। স্বামী নেই, দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকে। তার বাবাও দিন আনে দিন খায়। প্রতিবন্ধী ভাতা ছাড়া তেমন কোনো সহায়তা পায় না।

নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি আক্তার বলেন, নীরব ও তার ছোট ভাই আমাদের স্কুলেই পড়াশোনা করে। স্কুল শুক্রবার ও শনিবার বন্ধ থাকলে সে তার মাকে নিয়ে ভিক্ষা করে বলে শুনেছি। আমরা স্কুল থেকে তাদের খাতা-কলম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, শিউলির বিষয়ে খোঁজ নিয়ে তাদের সহযোগিতা করা হবে। কীভাবে তাদের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করা যায়, সে ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নান্দাইলশিউলিপড়াশোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!