মায়ের চোখে আলো নেই, স্বামীও নেই। বাবার দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোই কঠিন। তবু দুই সন্তানের পড়াশোনা বন্ধ করতে চান না শিউলি আক্তার (২৮)। তাই সপ্তাহের ছুটির দুই দিন শুক্রবার ও শনিবার বড় ছেলে নীরবকে (৯) সঙ্গে নিয়ে নান্দাইল বাজারে মানুষের কাছে সাহায্য চান তিনি। যে বয়সে নীরবের হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সেই মায়ের হাত ধরে তাকে পথে নামতে হচ্ছে। দুই দিনে পাওয়া প্রায় এক হাজার টাকা দিয়েই চলে পরিবারের নানা খরচ ও দুই সন্তানের পড়াশোনার প্রয়োজন মেটানোর চেষ্টা।শিউলি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভ...