Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নান্দাইলে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জনপদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
নান্দাইলে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জনপদ

ঝড়ে গাছ পড়ে ভেঙে গেছে ঘর

ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড জনপদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। উড়ে গেছে বহু ঘরবাড়ির টিনের চাল। কোথাও বসতঘরের ওপর গাছ পড়ে ঘর বিধ্বস্ত হয়েছে। আবার কোথাও বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার সিংরইল, মুশুল্লী, বীর বেতাগৈর, আচারগাঁও, জাহাঙ্গীরপুর ও গাংগাইল ইউনিয়ন এবং নান্দাইল পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল ও গাছপালারও ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও হেলে পড়েছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। পরে সন্ধ্যার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, নান্দাইল-বাকচান্দা সড়কের বিভিন্ন অংশে ঝড়ে ভেঙে ও উপড়ে পড়া গাছ পড়ে আছে। কোথাও গাছের ডালপালা সড়কজুড়ে ছড়িয়ে রয়েছে। আবার কোথাও বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে তার মাটিতে পড়ে আছে।

উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের কামটখালী গ্রামের মালেক মিয়ার বসতঘরও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে ঘরের টিনের চাল উড়ে যায়। আশপাশের আরও কয়েকটি ঘরের টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়।

গাংগাইল ইউনিয়নের শিয়ালধরা গ্রামের হৃদয় মিয়ার বাড়িতে বিশাল আকৃতির একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে। এতে রান্নাঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুকুরের পাড়ও ধসে যায়। অন্যদিকে, জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কড়ইকান্দি গ্রামে বাচ্চু মিয়ার বসতঘরের ওপর দুটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে। এতে পুরো বসতঘরটি ভেঙে যায়।

ক্ষতিগ্রস্ত মালেক মিয়া বলেন, ‘মুহূর্তের মধ্যে ঝড় এসে আমাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড করে দেয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। কারও বড় বড় গাছ উপড়ে পড়েছে।’

ঝড়ের পর স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং সড়ক থেকে গাছপালা সরানোর কাজ শুরু করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ‘ঝড়ে কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাপক ক্ষতি হয়ে থাকলে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহনান্দাইলঝড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট