Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নান্দাইল উপজেলা পরিষদে তিন কোটি টাকার হিসাবের গরমিল

  • তিন চেকে উত্তোলন ৪০ লাখ, কর্মচারীর নামে প্রকল্পের ১ কোটি ৫৫ লাখের চেক
সাইফুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬
শেয়ার করুন:
নান্দাইল উপজেলা পরিষদে তিন কোটি টাকার হিসাবের গরমিল

নান্দাইল উপজেলা পরিষদ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের বিভিন্ন তহবিলের প্রায় ৩ কোটি টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বিভাগীয় অভিযোগপত্রে কোটি টাকার লেনদেনের বিপরীতে বিল-ভাউচার ও প্রয়োজনীয় নথি না পাওয়ার তথ্য রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিদের পরিবর্তে এক কর্মচারীর নামে ৬৮টি প্রকল্পের ১ কোটি ৫৫ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া গাছ বিক্রির টাকা জমা থাকা ব্যাংক হিসাব থেকে তিন চেকে ৪০ লাখ টাকা উত্তোলনের তথ্যও উঠে এসেছে।

অভিযোগপত্রে ছয়টি খাতে অনিয়মের আর্থিক পরিমাণ ২ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৭১৪ টাকা। এর সঙ্গে ব্যাংক হিসাব থেকে উত্তোলিত ৪০ লাখ টাকা যোগ করলে মোট পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৯১ লাখ ১৭ হাজার ৭১৪ টাকা।

অভিযোগপত্র অনুযায়ী, উপজেলা পরিষদের এনসিসি ব্যাংকের একটি হিসাব থেকে তিন চেকে ৪০ লাখ টাকা তোলা হয়। এর মধ্যে ১০ লাখ টাকার একটি চেক দেওয়া হয় মোহাম্মদ মঞ্জুরুল হকের নামে। বাকি ১০ লাখ ও ২০ লাখ টাকার দুটি চেক ইস্যু করা হয় অফিস সহায়ক রাজু খানের নামে। উপজেলা পরিষদের গাছ বিক্রির ১ কোটি ৪৭ লাখ টাকা ওই হিসাবে জমা ছিল। তবে উত্তোলিত অর্থ কোন খাতে ব্যয় হয়েছে, তার সমর্থনে প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি।

রাজু খান বলেছেন, ‘স্যার আমাকে চেক দিতেন। আমি টাকা তুলে তার কাছে জমা দিতাম। এরপর কী হয়েছে, তা জানি না।’ মঞ্জুরুল হক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই তৎকালীন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মঞ্জুরুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

জেলা প্রশাসক বলেছেন, ‘অভিযুক্ত মঞ্জুরুল হককে দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমন করা হয়েছে।’ তবে ৪০ লাখ টাকা উত্তোলন ও প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে তিনি মন্তব্য করেননি। তৎকালীন ইউএনও সারমিনা সাত্তারের বক্তব্যও পাওয়া যায়নি।

নান্দাইলময়মনসিংহউপজেলা পরিষদউপজেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন