দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনের কাছে একটি ভবন ধসের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার এ তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দিল্লি পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য এআইআইএমএস ট্রমা সেন্টারে নেওয়া ব্যক্তিদের দেখতে সেখানে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
ভবনধসের পর পরিস্থিতির খোঁজ নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে এআইআইএমএসের পরিচালক এবং কেন্দ্রীয় সরকারের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘দিল্লির সত্য নিকেতনে একটি ভবন ধসে পড়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা।






