Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০
৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

নেপালের ত্রিশূলীর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার কবির মহার্জনকে বহন করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৬। ছবি: রয়টার্স

অন্ধকার সুড়ঙ্গে ৯দিন কাদাপানি খেয়ে বেঁচে ছিলেন দুই শ্রমিক। যদিও প্রথমে কেউ বিশ্বাস করেনি তারা বেঁচে আছেন। বলছি, নেপালের ত্রিশূলী উপত্যকায় ভয়াবহ বন্যার পর ধসে পড়া বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার দুই শ্রমিকের কথা।

হড়পা বানে বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গ পুরোপুরি ধসে পড়েছিল। চারদিকে কাদা, পাথর আর ধ্বংসাবশেষ। তার নিচেই আটকে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী— কবির মহার্জন ও সঞ্জয় সাহ।

তখনো তারা জীবিত। কিন্তু বাইরে কেউ তা জানত না।

টানা ৯দিন তারা কাটিয়েছেন ঘুটঘুটে অন্ধকারে। বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল সুড়ঙ্গের ভেতরে তৈরি হওয়া ছোট্ট একটি বাতাসভরা জায়গা।

ক্ষুধা-তৃষ্ণায় কাতর কবির ঘুমাতেন কাদাপানির মধ্যে। বেঁচে থাকতে সেই কাদাপানিই অল্প অল্প করে পান করতেন। সঞ্জয় সাহস ধরে রাখতে প্রার্থনা করতেন।

সবকিছুর শুরু ২৬ আগস্ট সকালে।

ত্রিশূলির জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার সঞ্জয় সাহকে বহন করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, ৪ সেপ্টেম্বর। ছবি : রয়টার্স
উচ্চপর্বতে হিমবাহের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তেই ত্রিশূলী নদীতে নেমে আসে বরফ, পাথর, কাদা ও পানির বিশাল ঢল। ভেসে যায় গ্রাম, সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয় ১২টি জলবিদ্যুৎ প্রকল্প। সেখানে তখন প্রায় ৯০০ কর্মী কাজে ছিলেন।

ত্রিশূলী-৩এ প্রকল্পেও তখন কাজ চলছিল। কবির সকালে স্ত্রী হিরা শোভাকে ফোন করে বলেছিলেন, ‘আমাকে সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। সেখানে নেটওয়ার্ক থাকবে না।’ এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

কর্মীদের দ্রুত বের হওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেকে বুঝতে পারেননি কোন পথে যাবেন। পরে উদ্ধারকারীরা দেখতে পান, একটি জরুরি সিঁড়ি ব্যবহার করা গেলে সুড়ঙ্গের প্রায় দুই-তৃতীয়াংশ কর্মী বেঁচে যেতে পারতেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।

কবির ও সঞ্জয় একটি অপেক্ষাকৃত নিরাপদ সরু সুড়ঙ্গে আশ্রয় নিয়েছিলেন। সেটি ছিল বের হওয়ার পথ থেকে প্রায় ১৬০ মিটার দূরে। বন্যার পানি সেখানে পুরোপুরি ঢুকতে পারেনি। এ কারণেই তারা বেঁচে যান। কিন্তু বাইরে তখন তাদের বেঁচে থাকার কোনো প্রমাণ ছিল না।

উদ্ধারকারীরা তিন দিন পর খনন শুরু করেন। সুড়ঙ্গের মুখ ছিল ১৫ থেকে ৩০ মিটার কাদা ও ধ্বংসাবশেষের নিচে। কখনো ভারী যন্ত্র দিয়ে খোঁড়া হয়েছে। কখনো বিস্ফোরণ ঘটিয়ে পথ তৈরি করা হয়েছে। আবার বৃষ্টিতে সেই পথই ভরে গেছে পানি ও কাদায়।

ত্রিশূলি-৩ জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকর্মীরা, ৩ সেপ্টেম্বর। ছবি : রয়টার্স
প্রায় ছয় দিন পর উদ্ধারকারীরা সুড়ঙ্গের মুখ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। তবুও তারা থামেননি।

দশম দিনের ভোরে হঠাৎ উদ্ধারকারীরা একটি শব্দ শুনতে পান। প্রথমে বোঝা যাচ্ছিল না সেটি মানুষের আওয়াজ, নাকি প্রতিধ্বনি।

যন্ত্র বন্ধ করে সবাই কান পাতলেন। আবার শব্দ হলো। আরও খনন করার পর অন্ধকারের মধ্যে দেখা গেল একটি হাত।

সকাল ৭টার দিকে সেনারা সুড়ঙ্গে ছোট একটি গর্ত তৈরি করেন। ভেতর থেকে ভেসে আসে একটি শব্দ—‘হুনুহুনচা’। অর্থাৎ, ‘আমরা এখানে আছি।’

এরপর শুরু হয় শেষ উদ্ধার অভিযান। কাদায় মাখামাখি অবস্থায় সঞ্জয়কে একজন উদ্ধারকারী পিঠে করে বাইরে নিয়ে আসেন। কবিরকে বের করা হয় স্ট্রেচারে। দুজনেরই তখন দাঁড়ানোর শক্তি ছিল না।

খবর পেয়ে কবিরের দুই ছেলে চিৎকার করে ওঠে, ‘মা, বাবা ফিরে এসেছে!’

নয় দিন জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকে থাকার পর জীবিত উদ্ধার হওয়া কবির মহার্জনের স্ত্রী ৪৫ বছর বয়সী হিরা শোভা মহার্জন। ছবি : রয়টার্স
হাসপাতালে জ্ঞান ফেরার পরও কবির স্ত্রীকে চিনতে পারেননি। বিভ্রান্ত হয়ে জানতে চেয়েছিলেন, ‘আমি কোথায়?’ তার পায়ে ছিল গভীর ক্ষত। চিকিৎসকরা অস্ত্রোপচার করেন।

স্ত্রী হিরা শোভা অবশ্য শুধু একটাই কথা ভেবেছিলেন, তার স্বামী বেঁচে ফিরেছেন। তিনি বিড়বিড় করে বলছিলেন, ‘সে নতুন জীবন পেয়েছে।’

দুই শ্রমিকের এ অলৌকিক বেঁচে ফেরার ঘটনা এখন ত্রিশূলী উপত্যকার অন্য উদ্ধারকারীদেরও নতুন আশা দিচ্ছে। নেপালের ধ্বংসস্তূপে এখনো সুড়ঙ্গে আটকে থাকার আশঙ্কা রয়েছে ১২১ জনের। তাদের কেউ হয়তো এখনো অন্ধকারের ভেতর বেঁচে আছেন।

সূত্র : রয়টার্স

নেপালে বন্যানেপালে বন্যায় উদ্ধারনেপালে বন্যায় নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise