অন্ধকার সুড়ঙ্গে ৯দিন কাদাপানি খেয়ে বেঁচে ছিলেন দুই শ্রমিক। যদিও প্রথমে কেউ বিশ্বাস করেনি তারা বেঁচে আছেন। বলছি, নেপালের ত্রিশূলী উপত্যকায় ভয়াবহ বন্যার পর ধসে পড়া বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার দুই শ্রমিকের কথা।হড়পা বানে বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গ পুরোপুরি ধসে পড়েছিল। চারদিকে কাদা, পাথর আর ধ্বংসাবশেষ। তার নিচেই আটকে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী— কবির মহার্জন ও সঞ্জয় সাহ।তখনো তারা জীবিত। কিন্তু বাইরে কেউ তা জানত না।টানা ৯দিন তারা কাটিয়েছেন ঘুটঘুটে অন্ধকারে। বেঁচে থাকার একমাত্র ভরস...