Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১
ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছয় মাস পূর্ণ হওয়ার সময় সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এর মধ্যেই ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ সিরিয়ায় বুধবার ইসরায়েলি সেনাদের পরিদর্শনের সময় তিনি বলেছেন, ইরানের ‘সন্ত্রাসী শাসনের পতন’ ঘটানোই এখন তাদের মূল কাজ।

ইসরায়েল-সিরিয়া সীমান্তে মাউন্ট হারমনের সিরীয় অংশে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে সঙ্গে নিয়ে সেনাদের পরিদর্শনের সময় তিনি বললেন, ‘এখনও কিছু কাজ বাকি আছে—মূল কাজ হলো ইরানের সন্ত্রাসী শাসনের পতন ঘটানো। আমরা এর খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা জানি, শেষ পর্যন্ত পুরো অক্ষই ভেঙে পড়বে।’

দক্ষিণ সিরিয়ায় ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা একটি ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করছে।

ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ১৯৭৪ সাল থেকে ইসরায়েলি ও সিরীয় বাহিনীকে আলাদা করে রাখা জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা একটি বাফার জোন আগে ওই এলাকায় ছিল। বর্তমানে ইসরায়েলি বাহিনী সেই অঞ্চল দখলে রেখেছে।

নেতানিয়াহু বুধবার আবারও বললেন, ‘আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে আমাদের সীমান্তে ঘাঁটি গড়তে দেব না।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

২৪ আগস্ট ২০২৬

দুই সপ্তাহ আগে দক্ষিণ সিরিয়ায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের পরিদর্শন করেছিলেন কাৎজ। তার ওই সফরের নিন্দা জানিয়েছিল দামেস্ক। এটিকে ‘দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছিল সিরিয়া।

আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে সিরিয়ার ভূখণ্ডে বারবার অনুপ্রবেশও করেছে দেশটি।

ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলেছেন, নিরাপত্তা অঞ্চলে সেনা মোতায়েন রাখা হবে। ওই এলাকায় আরও বিস্তৃত একটি অসামরিকীকৃত অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল।

ইরান নিয়ে নেতানিয়াহুর এই হুমকি এমন সময়ে এল, যখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অচলাবস্থা চলছে। গত এক সপ্তাহ ধরে দুই পক্ষই পরস্পরের ওপর হামলা চালাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, তার ছয় মাস পূর্ণ হওয়ার সময় এই সংঘাত আরও তীব্র হয়েছে।

সূত্র: এএফপি

ইরান যুদ্ধইসরায়েলবেনিয়ামিন নেতানিয়াহুসিরিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    advertiseadvertise