নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ‘বিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, নিউইয়র্কের ইহুদিরা ‘এখন ভীত’।রবিবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ‘তার তো সব নিউইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা—ইহুদি, খ্রিষ্টান, মুসলিম, সবাই। কিন্তু তিনি একটি গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।’বৃহস্পতিবার নিউইয়র্কে কাছাকাছি দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনার কথা উল্লেখ করেন নেতানিয়াহু। ওই ঘটনায় এক ইহুদি এবং...