Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলা চালাতে পারবেন নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬
শেয়ার করুন:
ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলা চালাতে পারবেন নেতানিয়াহু?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। তবু তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ক্ষমতায় রয়েছে তার সরকার। বিরোধী দলগুলো নতুন সরকার গঠনে জোট বাঁধার চেষ্টা করছে। তবে এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। এর মধ্যেই ইরানে নতুন করে সামরিক হামলার কথা ভাবছেন নেতানিয়াহু। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং তাকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া রাজনৈতিক প্রতিপক্ষের অনাগ্রহের মধ্যেও তিনি কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করতে পারবেন?

তত্ত্বাবধায়ক সরকারের কি যুদ্ধ শুরুর ক্ষমতা আছে?

আল-জাজিরার বিশ্লেষণ বলছে, তত্ত্বাবধায়ক সরকার হলেও ইসরায়েলের বর্তমান সরকারের সামরিক অভিযান পরিচালনার আইনি ক্ষমতা রয়েছে। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার আগের মতোই দায়িত্ব পালন করতে পারে। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্টের আগের কয়েকটি রায়ে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি না থাকলে বিদায়ী সরকারের এমন কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা পরে আর পরিবর্তন করা সম্ভব হবে না। আইনের এই নীতিকে বলা হয় ‘সংযমের দায়িত্ব’।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও ‘ইসরায়েলস অকুপেশন’ বইয়ের লেখক নেভ গর্ডন আল-জাজিরাকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুমোদন নিয়ে নেতানিয়াহু এখনো সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি বিষয়টিকে ‘জরুরি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করতে পারেন।

তেল আবিবভিত্তিক থ্যাকলিথ ইনস্টিটিউটের গবেষক অর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয় সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম। তার ভাষ্য, যুদ্ধ শুরুর সিদ্ধান্তে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবেই হস্তক্ষেপ এড়িয়ে চলেছে। নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর এবং সংসদীয় কমিটিগুলো গঠনের আগপর্যন্ত আইনপ্রণেতাদের নজরদারিও সবচেয়ে দুর্বল থাকে।

আশের আরও বলেন, ‘একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইনগতভাবেই ইসরায়েলকে যুদ্ধে নিতে পারেন। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধও রয়েছে।’

তবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের রাজনৈতিক দায় অনেক বেশি বলে মনে করেন ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক ও বিশ্লেষক এহাব জাবারিন। আল-জাজিরাকে তিনি বলেন, এমন একটি সিদ্ধান্তের পরিণতি দেশের মানুষকে মেনে নিতে বলবেন নেতানিয়াহু, যার প্রভাব তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থাকবে।

জেরুজালেমে নেসেটে নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (১০ নভেম্বর, ২০২৬)তত্ত্বাবধায়ক সরকারের কি যুদ্ধ শুরুর ক্ষমতা আছে?

ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার বিষয়ে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে হামলার প্রস্তুতি আরও জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।

এর আগে নেতানিয়াহু ইরানে নতুন সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করেছেন বলে খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। অন্তত একবার তাদের কথোপকথন উত্তপ্ত হয়ে উঠেছিল বলেও প্রতিবেদনে বলা হয়।

বৃহস্পতিবার কান-এর এক প্রতিবেদনে এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। তবে পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আল-জাজিরাকে জানায়, এ ধরনের খবর নিছক গুজব ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এখনই হামলার জরুরি প্রয়োজন দেখছে না দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বুধবার নেতানিয়াহু ও পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকটকে দেওয়া এক ব্রিফিংয়ে সামরিক বাহিনীর এই মূল্যায়ন তুলে ধরা হয়।

সামরিক অভিযানের বিরোধিতা করেছেন ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যানহামলার বিরোধিতায় বিরোধী দলগুলো

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিরোধিতা করেছে ইসরায়েলের বিরোধী দলগুলোও। তাদের দাবি, অত্যন্ত জরুরি পরিস্থিতি তৈরি না হলে নেতানিয়াহুর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত হবে না।

বিরোধী জোটের নেতা ও ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান বলেছেন, সংসদের নজরদারি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট সব কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা ইসরায়েলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে একই উদ্বেগ তুলে ধরেন গাদি আইজেনকট। তিনি বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে ইসরায়েলি সেনাদের অভিযানে পাঠানো উচিত হবে না। এমন সিদ্ধান্ত ইসরায়েলের গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

জবাবে নেতানিয়াহু দাবি করেন, সরকারের সব সিদ্ধান্ত কেবল নিরাপত্তার বিষয় বিবেচনা করেই নেওয়া হয়।

নতুন সরকার গঠন করবেন গাদি আইজেনকটনতুন যুদ্ধ হলে কী ভাববে ইসরায়েলের মানুষ?

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যেও বিভাজন তৈরি হতে পারে। কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেভ গর্ডনের মতে, নেতানিয়াহু ও তার জোটকে ভোট দেওয়া মানুষেরা নতুন যুদ্ধের পক্ষে থাকবেন। অন্যদিকে, পরিবর্তনের পক্ষে থাকা ভোটারদের বড় অংশ মনে করবেন, নির্বাচনে বিরোধী জোটের সাফল্য ঠেকাতে এবং ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু।

তবে যুদ্ধ শুরু হলে নেতানিয়াহুবিরোধী অনেক মানুষও জাতীয় ঐক্যের স্বার্থে সরকারের পাশে দাঁড়াতে পারেন বলে মনে করেন গর্ডন।

এহাব জাবারিনও মনে করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে ইসরায়েলিরা সম্ভবত সরকারের পাশে দাঁড়াবেন। তবে তাতে প্রমাণ হবে না যে, নতুন করে সংঘাত শুরু করার সিদ্ধান্তকে তারা সঠিক মনে করছেন।

তিনি বলেন, ‘প্রকৃত পরীক্ষা আসবে তখন, যখন আবার রিজার্ভ সেনাদের ডাকা হবে, পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ফিরবে এবং সরকারকে ব্যাখ্যা করতে হবে, আগের অভিযানে যা অর্জন করা যায়নি, নতুন অভিযান থেকে তা কীভাবে অর্জিত হবে।’

জাবারিনের মতে, ইরানে নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিতর্কের মূল প্রশ্ন হবে, ‘এখনই কেন?’ হামলার জরুরি প্রয়োজনের পক্ষে শক্ত যুক্তি না থাকলে, বিশেষ করে ওয়াশিংটন বিরোধিতা করলে এবং ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আপত্তি থাকলে, নেতানিয়াহুর সিদ্ধান্তকে রাজনৈতিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হতে পারে। কারণ, তখন আইজেনকট নতুন সরকার গঠনের চেষ্টা করছেন।

যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনওযুক্তরাষ্ট্রের সমর্থন কতটা পাবেন নেতানিয়াহু?

নতুন করে হামলার ক্ষেত্রে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় বাধা হতে পারে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান। ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলে জোর দেওয়ার কথা জানিয়েছে।

নেভ গর্ডন বলেন, ‘নেতানিয়াহুর সমস্যা ইসরায়েলের জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া।’

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক আন্দের্স পারসনের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অভিযান চালাতে পারলে নেতানিয়াহুর জন্য নতুন সামরিক অভিযান পরিচালনা করা সহজ হবে। তবে তিনি ইরানকে যত বেশি প্রকাশ্যে উসকে দেবেন এবং ট্রাম্পের সমর্থন যত কম পাবেন, তার জন্য সিদ্ধান্তটি বাস্তবায়ন করা এবং ইসরায়েলের জনগণকে তা মেনে নিতে রাজি করানো তত কঠিন হবে।

এর আগেও যুদ্ধ শুরু করেছে তত্ত্বাবধায়ক সরকার

ইসরায়েলে এর আগেও তত্ত্বাবধায়ক সরকার সামরিক অভিযান চালিয়েছে। ২০২১ সালের মে মাসে নেতানিয়াহুর দল পার্লামেন্ট নির্বাচনে আসন হারানোর কয়েক সপ্তাহ পর এবং নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই গাজায় ১১ দিনের সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গাজায় অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলেও প্রাণ হারান ১৩ জন।

ওই সংঘাতের কারণে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও পরের মাসে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকাকালে গাজায় সামরিক অভিযান চালিয়েছিলেন। তাদের মধ্যে ওলমার্টের নেতৃত্বে ২০০৮ সালে পরিচালিত অভিযানটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ওই অভিযানে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন।

সূত্র: আল-জাজিরা

 

বেনিয়ামিন নেতানিয়াহুতত্ত্বাবধায়ক সরকারসামরিক হামলাগাদি আইজেনকটযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১