Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মামদানির ‘ভয়ে’ জাতিসংঘে সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫
মামদানির ‘ভয়ে’ জাতিসংঘে সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শহরটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানানোর মধ্যেই মাত্র ২৪ ঘণ্টার জন্য এ সফরে আসছেন তিনি।

জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ড্যানন বলেছেন, মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন। পরে তিনি সেই আহ্বান প্রত্যাহার করেছেন। কারণ, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউ ইয়র্ক নগরীর নেই।

মামদানির এই অবস্থানের সমালোচনা করে ড্যানন বলেছেন, ইসরায়েলকে দোষারোপ করে রাজনীতি করা এখন ‘খুবই জনপ্রিয়’ হয়ে উঠেছে। তিনি বলেছেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ক্রমেই বিতর্কিত হয়ে উঠেছেন। মামদানি ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেছেন। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আইসিসি বলেছে, গাজায় মানবিক সহায়তা আটকে দিয়ে ‘যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ’ ব্যবহার এবং বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

নিউ ইয়র্ক নগরীর ওই পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা নেই। তবে মামদানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— দুই দেশই আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন আইসিসির কর্মকর্তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞাও দিয়েছে।

ড্যাননের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ২৩ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। ওই রাতেই ইসরায়েলে ফিরে যাবেন।

এবারের অধিবেশন ইহুদি ধর্মীয় উৎসবের সময় এবং ইসরায়েলের নির্বাচনী প্রচারের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। এ সময় নেতানিয়াহুকে ঘিরে নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ড্যানন বলেছেন, এসব বিক্ষোভ শহরে ‘আরও বিশৃঙ্খলা’ তৈরি করতে পারে। গত বছর নেতানিয়াহু ভাষণ শুরু করার পর জাতিসংঘের অধিবেশন কক্ষ থেকে ব্যাপকভাবে বেরিয়ে গিয়েছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এবারও তেমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ড্যানন। তবে তিনি বলেছেন, নেতানিয়াহু অভিজ্ঞ এবং এসব বাধা সত্ত্বেও তিনি তার ভাষণ দেবেন।

সূত্র : আরব নিউজ

জোহরান মামদানিবেনিয়ামিন নেতানিয়াহুজাতিসংঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    advertiseadvertise