যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত হারে মিসরের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মিসরকে ম্যাচটি থেকে বঞ্চিত করা হয়েছে।’মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে মিসর ৩-২ গোলে হারে। তবে ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।ম্যাচ শেষে মিসরের কোচ ও কয়েকজন খেলোয়াড় রেফারির একাধিক সিদ্ধান্তের সমালোচনা করেন এবং অভিযোগ করেন, টুর্নামেন্টটি আর্জেন্টিনার পক্ষে ‘সাজানো’ হয়েছে।...