Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুকে গ্রেপ্তারের সক্ষমতা নেই, স্বীকারোক্তি মামদানির

দ্য গার্ডিয়ান
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:৩২
নেতানিয়াহুকে গ্রেপ্তারের সক্ষমতা নেই, স্বীকারোক্তি মামদানির

জোহরান মামদানি- রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনগত ক্ষমতা নেই জোহরান মামদানির। মঙ্গলবার এটি স্বীকার করেছেন নিউইয়র্ক সিটির মেয়র। তবে এ বছরের শেষ দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেপ্তারের জন্য মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বললেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী।’

মামদানি বলেছেন, কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ বলেই তিনি মনে করেন। তবে সেটি কার্যকর করার আইনগত ক্ষমতা তার নেই বলেও স্বীকার করেন।

তিনি বললেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সিটি প্রশাসনের পক্ষে সম্ভব কি না, তা জানতে প্রযোজ্য আইনের আওতায় থাকা সব পথই আমার প্রশাসন পর্যালোচনা করেছে। কিন্তু স্পষ্ট হয়েছে, এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনগত ক্ষমতা আমাদের নেই।’

তিনি আরও বললেন, ‘তবে সেই ক্ষমতা ফেডারেল সরকারের রয়েছে। তাই আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দেয় এবং এই পরোয়ানা কার্যকর করে। আর আমি এটাও স্পষ্ট করে বলতে চাই, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা পলাতক অন্য কোনো যুদ্ধাপরাধী নিউইয়র্ক সিটিতে স্বাগত নন।’

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের কথা রয়েছে। গত সপ্তাহে মামদানি বলেছিলেন, ওই সফরের সময় নেতানিয়াহুকে গ্রেপ্তার করা তার পক্ষে সম্ভব কি না, তা তিনি খতিয়ে দেখছেন। গত বছরের মেয়র নির্বাচনী প্রচারণার সময় নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার করেছিলেন তিনি।

মামদানির মন্তব্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

অন্যদিকে মামদানির মন্তব্য নিয়ে তিনি ‘উদ্বিগ্ন নন’ বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুও।

জোহরান মামদানিনেতানিয়াহুকে গ্রেপ্তারনিউ ইয়র্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির