Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মামদানির বক্তব্যে ট্রাম্পের প্রতিক্রিয়া

নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:২৯
নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার কার্যালয় থেকে এখনো বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান শহরের মেয়র জোহরান মামদানি। নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে এই মন্তব্য করেছিলেন তিনি।

মামদানির এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’।

নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসলে তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা নিয়ে শহরের আইনি বিভাগের সঙ্গে আলোচনা চলছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন মামদানি।

গত শনিবার প্রকাশিত পডকাস্টে মামদানি বলেছেন, ‘আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালতে (হেগ)। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে। বিগত বছরগুলোতে তার নেওয়া পদক্ষেপের কারণেই সাধারণ মানুষের মাঝে এই ধারণা তৈরি হয়েছে।’

এর জবাবে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।’

তিনি আরও লেখেন, ‘তিনি (নেতানিয়াহু) ইরানের বিরুদ্ধে লড়াই করছেন। যে ইরান সম্প্রতি ৫২ হাজার নিরপরাধ বিক্ষোভকারীকে হত্যা করেছে। গত ৪৭ বছর ধরে মার্কিন সেনা ও সাধারণ মানুষকে হত্যা করে আসছে। গ্রেপ্তার যদি করতেই হয়, তবে সেইসব লোকদের করা উচিত যারা ইরানকে এই নজিরবিহীন মৃত্যু ও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বহু আগেই পূর্ববর্তী প্রেসিডেন্টদের বিষয়টি সমাধান করা উচিত ছিল!’

আরও পড়ুন

নেতানিয়াহুকে আবারও গ্রেপ্তারের কথা বললেন মামদানি

১৮ জুলাই ২০২৬

প্রসঙ্গত, ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের মাধ্যম হিসেবে ‘দুর্ভিক্ষ সৃষ্টি’, ‘বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত আক্রমণ’সহ তার বিরুদ্ধে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত হত্যা, নিপীড়ন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযোগ আনা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজায় ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে এই পরোয়ানা জারি করা হয়েছিল।

রবিবার নেতানিয়াহুর কার্যালয় আইসিসি এবং মেয়র মামদানির কঠোর সমালোচনা করে। সোশ্যাল মিডিয়া এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ‘আইসিসি একটি পাতানো আদালত। মার্কিনি বা ইসরায়েলিদের ওপর যাদের কোনো এখতিয়ার নেই। তাদের এই ভিত্তিহীন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসির সাবেক বিতর্কিত কৌঁসুলি করিম খান।’

পোস্টে আরও বলা হয়, ‘করিম খানের কার্যক্রমকে সমর্থন না করে মামদানির উচিত তার কারণে নিউ ইয়র্কের যে ক্ষতি হয়েছে তা ঠিক করায় মনোযোগ দেওয়া। করিম খানের মতোই মামদানিও তার ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে এবং বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্রের নেতাকে আক্রমণ করতে ব্যস্ত।’

ট্রাম্প-নেতানিয়াহুজোহরান মামদানিগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক