Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে আবারও গ্রেপ্তারের কথা বললেন মামদানি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:১৫
নেতানিয়াহুকে আবারও গ্রেপ্তারের কথা বললেন মামদানি

বেনিয়ামিন নেতানিয়াহু ও মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও গ্রেপ্তারের কথা বললেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের পক্ষে কথা বলেছেন মামদানি। তার মতে, নেতানিয়াহুর স্থান হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তিনি নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়ে নগরীর আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মামদানি। 

নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান দ্য ইন্টারভিউয়ে শনিবার মামদানি বলেছেন, “আমার বিশ্বাস, নেতানিয়াহুর জায়গা হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে।’ তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।’ 

নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটিতে আইন তাকে যা করার অনুমতি দেয়, তিনি সেটাই করবেন। তবে এজন্য নতুন কোনো আইন তৈরি করা হবে না। তার ভাষ্য, বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে ‘সক্রিয় আলোচনা’ চলছে। 

এটি অবশ্য মামদানির নতুন অবস্থান নয়। গত বছর মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও তিনি বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। সে সময় তিনি যুক্তি দিয়েছিলেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটি কার্যকরে সহযোগিতা করাই হবে তার দায়িত্ব। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে মামদানি এবং জাতিসংঘের একটি কমিশন ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে

এদিকে মামদানির এ মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, তিনি এ ধরনের হুমকিতে উদ্বিগ্ন নন। ইসরায়েলের স্থানীয় রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মামদানি হামাসকে সমর্থন করেন। তিনি আরও দাবি করেন, মামদানি নাকি ইসরায়েলের সমালোচনা করলেও হামাসের নিন্দা করেন না। 

তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। মামদানি কখনও হামাসের প্রশংসা করেননি; বরং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রকাশ্য নিন্দা জানিয়েছেন। তার রাজনৈতিক অবস্থানের অন্যতম প্রধান বিষয় ফিলিস্তিন। তার ঘনিষ্ঠদের মতে, ফিলিস্তিনিদের মুক্তিকে তিনি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক ইস্যুগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। 

সাক্ষাৎকারে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিরও তীব্র সমালোচনা করেন মামদানি। তিনি বলেছেন, ‘গাজা ও ফিলিস্তিনের বিষয়ে আমাদের দেশের নীতির চেয়ে দেউলিয়া নীতিগত অবস্থান খুঁজে পাওয়া কঠিন।’

এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতি, নিউ ইয়র্ক পুলিশের কার্যক্রম এবং নিজের স্ত্রী শিল্পী রামা দুয়াজিকে ঘিরে সমালোচনার বিষয়েও কথা বলেন মামদানি। নিউ ইয়র্কে জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যারা কঠোর পরিশ্রম করেও জীবনের মৌলিক প্রয়োজন মেটাতে পারছে না, তাদেরও আমি শ্রমজীবী বলব।’ 

ডেমোক্রেটিক পার্টির ভেতরেও ইসরায়েল ইস্যুতে অবস্থান বদলাচ্ছে বলে মন্তব্য করেন মামদানি। তার মতে, গাজা যুদ্ধ এখন শুধু পররাষ্ট্রনীতি নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে উঠেছে। 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ