Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রিটিশ রাজাকে কোহিনূর ফিরিয়ে দিতে বলবেন মামদানি

বিবিসি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
ব্রিটিশ রাজাকে কোহিনূর ফিরিয়ে দিতে বলবেন মামদানি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যকে অমূল্য কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাবেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে তিনি এমন মন্তব্য করেন।

১০৫ ক্যারেটের এই হীরাটি ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ, তবে এর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে বিতর্ক। ভারত দাবি করে, ব্রিটিশ শাসনামলে এটি তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে মামদানি বলেছেন, ‘যদি আমি অনুষ্ঠানের বাইরে আলাদাভাবে রাজার সঙ্গে কথা বলতাম, তাহলে আমি সম্ভবত তাকে কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাতাম।’

তিনি ৯/১১ হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, যেখানে তার রাজার সঙ্গে সাক্ষাতের কথা ছিল।

রাজা চার্লস ও রানী ক্যামিলা চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন, যা শুরু হয়েছে সোমবার।

পরে মামদানি ওই অনুষ্ঠানে রাজার সঙ্গে সাক্ষাৎ করেন, তবে তিনি হীরার বিষয়টি তুলেছিলেন কি না, তা স্পষ্ট নয়। প্রকাশিত ছবিতে দেখা যায়, জনসমক্ষে করমর্দন করছেন তারা। তবে মামদানির কার্যালয় বা বাকিংহাম প্যালেস—কেউই এ সাক্ষাৎ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

এটিকে দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি মূল্যবান নিদর্শন হিসেবে বর্ণনা করে বহুবার কোহিনূর ফেরত চেয়েছে ভারত। অনেক ভারতীয়ের কাছে ব্রিটেনের দখলে হীরাটির থাকা ঔপনিবেশিক লুট ও অবিচারের প্রতীক।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ২০১৩ সালে বলেছিলেন, হীরাটি ফেরত দেওয়া ‘যৌক্তিক নয়’।

‘কোহিনূর’ শব্দের অর্থ ফারসি ভাষায় ‘আলোর পর্বত’। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ঘুরে এসেছে মুঘল রাজপুত্র, ইরানি যোদ্ধা, আফগান শাসক ও পাঞ্জাবি মহারাজাদের হাত।

ভারতের গোলকোন্ডা খনি থেকে পাওয়া এই হীরাটি ১৮৪৯ সালে অ্যাংলো-শিখ যুদ্ধের পর এক চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হাতে যায়। তখন এর ওজন ছিল ১৮৬ ক্যারেট। চুক্তিটি স্বাক্ষর করেছিলেন মাত্র ১০ বছর বয়সী শিখ শাসক দুলীপ সিং।

১৮৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রেট এক্সিবিশনে হীরাটির ঐতিহ্যবাহী কাট দর্শকদের খুব একটা আকৃষ্ট করতে না পারায় পরে নতুনভাবে কেটে ডিম্বাকৃতি করা হয় এটিকে। এতে এর উজ্জ্বলতা বাড়লেও প্রায় ৪০ শতাংশ কমে যায় ওজন।

বর্তমানে ১০৫ ক্যারেটের আকারে প্রায় একটি মুরগির ডিমের সমান এই হীরাটি বসানো আছে রানী এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটে। তিনি ১৯৩৭ সালে তার স্বামী রাজা জর্জ ষষ্ঠের অভিষেকে এই মুকুট পরেছিলেন এবং পরে তার মেয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেকেও ব্যবহার করেন এটি।

তবে বিতর্কের কারণে রানী ক্যামিলার অভিষেকে ব্যবহার করা হয়নি এই হীরাটি। ভারতকে নিয়ে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকেই বাদ দেওয়া হয় এটি। তার পরিবর্তে ব্যবহার করা হয় লন্ডনের টাওয়ার থেকে আনা কুইন মেরির মুকুট।

কোহিনূরকোহিনূর হীরাজোহরান মামদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক