Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬
৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

টুইন টাওয়ার হামলার ২৫তম বার্ষিকীর স্মরণসভাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। দাবি উঠেছে নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানিকে ওই অনুষ্ঠান থেকে দূরে রাখার। কিছু নিহতের পরিবার ও রিপাবলিকান সমর্থকদের পক্ষ থেকে ওঠে এমন দাবি। অবশ্য আছে ভিন্ন মতও।

প্রতি বছর গ্রাউন্ড জিরোতে আয়োজিত এই স্মরণসভায় সাধারণত নিউ ইয়র্ক সিটির মেয়র উপস্থিত থাকেন। কিন্তু এবার কয়েকজন ভিকটিম পরিবারের সদস্য অনলাইনে পিটিশন দিয়ে বলেছেন, মামদানি যেন না আসেন।

তাদের অভিযোগ, মেয়র ইসলামি উগ্রবাদের সমর্থক। যা তার উপস্থিতিকে নিহতদের স্মৃতির প্রতি অবমাননা বলে মনে করছেন তারা।

আরও পড়ুন

নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটলে হামলার ভয়াবহ ছক, নারী আটক!

২১ আগস্ট ২০২৬

এখন পর্যন্ত সেই পিটিশনে ৪২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। তাদের দাবি, স্বাক্ষরকারীদের মধ্যে ৩ হাজার থেকে সাড়ে ৭ হাজার জন নিহতদের আত্মীয়।

রিপাবলিকান গভর্নর পদপ্রার্থী ব্রুস ব্লেকম্যান বলেছেন, মামদানি যদি অনুষ্ঠানে আসেন, তাহলে উপস্থিত সবাই যেন তার দিকে পিঠ ফিরিয়ে থাকেন।

আর রিপাবলিকান সমর্থিত কিছু মিডিয়া এই বিষয়টি বাড়াবাড়ি করে প্রচার করছে বলে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন।

সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ৯/১১-এর স্মরণসভায় রাজনীতির কোনো সুযোগ নেই। মামদানিকে বাদ দেওয়ার ডাক সম্পূর্ণ অনুচিত।

জুলি মেনিন বলেছেন, এই দিনে রাজনীতি না হয়। শুধু শ্রদ্ধা জানানোই আমাদের মুখ্য উদ্দেশ্য।

অন্যদিকে নিহতদের কয়েকজন আত্মীয় মামদানির উপস্থিতির পক্ষে মত দিয়েছেন। এলিজাবেথ মিলার তাদের মধ্যে একজন। তার বাবা ওই হামলায় মারা যান।

এলিজাবেথ মিলার বলেছেন, মেয়র মামদানি আমাদের প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানাতে চান। তার সেই সুযোগ পাওয়া উচিত।

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বাংলায় কথা বললেন মামদানি

১৭ আগস্ট ২০২৬

মামদানি জানিয়েছেন, তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

৯/১১ হামলা হামলা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত হয়। চরমপন্থী সংগঠন আল-কায়েদার ১৯ জন সদস্য চারটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে এই আত্মঘাতী হামলা চালায়।

এর মধ্যে দুটি বিমান নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, একটি বিমান ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আঘাত হানে এবং চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। আরও ৬ হাজারের বেশি মানুষ আহত হন।

যুক্তরাষ্ট্রটুইন টাওয়ারজোহরান মামদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক