Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নেতানিয়াহু

নিউইয়র্কের ইহুদিরা ‘এখন ভীত’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৩
নিউইয়র্কের ইহুদিরা ‘এখন ভীত’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি/ রয়টার্স

নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ‘বিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, নিউইয়র্কের ইহুদিরা ‘এখন ভীত’।

রবিবার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ‘তার তো সব নিউইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা—ইহুদি, খ্রিষ্টান, মুসলিম, সবাই। কিন্তু তিনি একটি গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।’

বৃহস্পতিবার নিউইয়র্কে কাছাকাছি দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনার কথা উল্লেখ করেন নেতানিয়াহু। ওই ঘটনায় এক ইহুদি এবং এক এশিয়ান ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দুজনই হামলা থেকে বেঁচে গেছেন। তবে ঘটনায় নিউইয়র্কের ইহুদি ও এশিয়ান-আমেরিকান নেতারা নিন্দা জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেছেন, নিউইয়র্কের ইহুদিরা ‘এখন ভীত’।

ফিলিস্তিনিদের অধিকারের কট্টর সমর্থক মামদানি গত বছরের নির্বাচনী প্রচারে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের দাবিকে অন্যতম প্রধান বিষয় করেছিলেন। গত সপ্তাহে এক বক্তব্যে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করেন।

প্রচারের সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে আইসিসির জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন।

গ্রেপ্তারের হুমকি থাকলেও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু।

যদিও মামদানি গত সপ্তাহে তার ওই হুমকি থেকে সরে এসে স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ যুদ্ধাপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা তার নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর দেশটির সামরিক বাহিনী গাজায় অভিযান শুরু করে। হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হন।

এরপর গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২১ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস মামদানিকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছেন, তার প্রশাসন আইন পর্যালোচনা করে দেখেছে, ‘এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা আমাদের নেই।’

মামদানি ট্রাম্প প্রশাসনকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক শহরে স্বাগত জানানো হবে না।’

মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

সূত্র- বিবিসি 

বেনিয়ামিন নেতানিয়াহুনিউইয়র্ক সিটিজোহরান মামদানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন

    অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুন মারা গেছেন