Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নেতানিয়াহু নয়, নতুন সরকার গড়ার দায়িত্ব পেলেন প্রতিদ্বন্দ্বী আইজেনকট

আল জাজিরা
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫
শেয়ার করুন:
নেতানিয়াহু নয়, নতুন সরকার গড়ার দায়িত্ব পেলেন প্রতিদ্বন্দ্বী আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স

তবে কী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটছে? পাল্টামেন্ট নির্বাচনে তাকে পাশ কাটিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা।

প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেবেন প্রেসিডেন্ট।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন হারজগ। অন্যদিকে নেতানিয়াহুও জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যান।

সরকার গঠনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে রয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলোও আইজেনকটের পক্ষে রয়েছে।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে। এই সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় ও মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা এবং দর-কষাকষি করবে। আইজেনকট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের চেষ্টা করবেন।

আরও পড়ুন

ইরানে গোপন অভিযানের ছক ছিল নেতানিয়াহুর!

০৮ নভেম্বর ২০২৬

আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনিও নিয়ম অনুযায়ী ২৮ দিন সময় পাবেন। যদি তিনিও ব্যর্থ হন তাহলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। তবে ওই ব্যক্তি সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। এর মধ্যে যদি সরকার গঠন করতে না পারেন এবং রাজনৈতিক অচলাবস্থা বজায় থাকে তাহলে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে। নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এই নির্বাচন আয়োজন করতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন নেতানিয়াহু।

নেসেটের মোট আসন ১২০টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত ৬১টি আসন প্রয়োজন। ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে।

যদিও আরব নেতৃত্বাধীন দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবেন না বলে আগেই জানিয়েছেন আইজেনকট। এরপরও আরব দলগুলোর সমর্থন নিশ্চিত করা গেলে তাঁর জোটের পক্ষে আসনসংখ্যা দাঁড়াবে ৬৭টি।

লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত তিন দশকে নানা রাজনৈতিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েলগাদি আইজেনকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা