বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার প্রথম দিন সিদ্ধান্তহীন অবস্থায় শেষ হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় রেলভবনে তিন দিনের এই সভা শুরু হয়। দিনব্যাপী চলা সভা শেষ হয়েছে বিকালে। এতে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল, ভারতীয় ঋণে চলমান প্রকল্প, পণ্যবাহী ট্রেন এবং দুই দেশের রেলওয়ের মাঝে দেনা পাওনার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে, সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত এই বৈঠকটি প্র...