প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে তা জানানো হবে।’
এর আগে তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর শর্ত তোলে বাংলাদেশ।
এ বিষয়ে আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘তারেক রহমানকে দ্বিপক্ষীয় এবং ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয়েছে এই সফরের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে।’
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তিনি বলছিলেন, ‘এসব অনুরোধ আমাদের প্রচলিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।’








