Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সিপিএল অভিষেকে মিরাজের বাজিমাত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
শেয়ার করুন:
সিপিএল অভিষেকে মিরাজের বাজিমাত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তিন উইকেট শিকার করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। বুধবার প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা।

প্রভিডেন্সে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গায়ানা। ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পান মিরাজ। জন ক্যাম্পবেলকে (১২) সাজঘরে ফিরিয়ে সিপিএলে নিজের উইকেট শিকারের খাতা খোলেন। এরপর একে একে চারিত আসালাঙ্কা (৮) এবং কেমোল সাভরিকে (২) আউট করেন। মিরাজের ঘূর্ণিতে ৭২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল সেন্ট লুসিয়া।

আরও পড়ুন

অভিষেক ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন তরেস

১০ সেপ্টেম্বর ২০২৬

সেন্ট লুসিয়ার পক্ষে কামিল পুরান সর্বোচ্চ ৪৩ এবং ওবুস পিয়েনার ৩৫ রান করেন। তবে অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরের পাঁচ উইকেট এবং মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৮.৫ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া কিংস। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন মিরাজ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার শুরুটাও মন্দ ছিল না। গ্লেন ফিলিপস ৩৭ এবং শাই হোপ ২১ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথেই ছিল স্বাগতিকরা। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি মিরাজ, রিস্টন চেজের বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।

তবে শেষ দিকে তাণ্ডব চালান কুয়েন্টিন স্যামসন। মাত্র ১১ বলে ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে ১৮.৩ ওভারে ৬ উইকেটে ১২২ রান এনে গায়ানার জয় নিশ্চিত করেন। ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

মেহেদী হাসান মিরাজসিপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’

    ‘আপনারা বিতর্ক তৈরি করতে এসেছেন’