Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

পিএসজি

অভিষেক ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন তরেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
শেয়ার করুন:
অভিষেক ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন তরেস

ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) শুরুটা হলো দুর্দান্ত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে নিজেদের প্রথম ম্যাচে স্লোভান ব্রাতিস্লাভাকে গোলবন্যায় ভাসিয়েছে ফরাসি জায়ান্টরা। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচে দর্শনীয় পারফরম্যান্স দেখিয়ে ৬-১ গোলের বড় জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির জার্সিতে ইউরোপীয় অভিষেক রাঙিয়েছেন নতুন মৌসুমে বার্সেলোনা থেকে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তিনি। এ ছাড়া জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবং অন্য গোলটি করেন মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।

আরও পড়ুন

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

১০ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচের ১৭ মিনিটে নুনো মেন্দেসের বুলেট গতির শট বারে লেগে ফিরে আসলে ফিরতি বল জালে জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। এর ঠিক ছয় মিনিট পর ফের্নান্দেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল তুলে নেন এই তারকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৩১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৪৭ মিনিটে মাঘনেসের বাড়ানো বল ধরে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তোরেস। এর ১০ মিনিট পর দেম্বেলের কর্নার কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ তারকা। ম্যাচের ৫৮ মিনিটে স্লোভান ব্রাতিস্লাভার পক্ষে একটি গোল শোধ করেন সুলেইমান কামারা। তবে শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের ৮৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান ৬-১ করেন ফাবিয়ান রুইজ।

আরও পড়ুন

চুক্তির হতাশার মাঝেই লিভারপুলকে জেতালেন ম্যাক আলিস্টার

১০ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া লিগ লিগ ওয়ানে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নদের। ফরাসি লিগে প্রথম তিন ম্যাচে জয়হীন থেকে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগের এই বড় জয় দলটির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

পিএসজিফেররান তরেসউসমান দেম্বেলেউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার