Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চুক্তির হতাশার মাঝেই লিভারপুলকে জেতালেন ম্যাক আলিস্টার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪
চুক্তির হতাশার মাঝেই লিভারপুলকে জেতালেন  ম্যাক আলিস্টার

নতুন চুক্তি নিয়ে ক্লাবের ওপর হতাশা প্রকাশের মাত্র একদিনের মাথায় মাঠের পারফরম্যান্সে দারুণ জবাব দিলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও জয়সূচক গোল করে লিভারপুলকে উল্লাসে ভাসিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অ্যানফিল্ডে স্প্যানিশ ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে অলরেডসরা।

ম্যাচের শুরুতে অবশ্য লিভারপুলকে বিপদে ফেলেছিল আতলেতিকো। ১৭ মিনিটে মার্কোস লোরেন্তের গোলে এগিয়ে যায় অতিথিরা। অ্যানফিল্ডে এটি ছিল লোরেন্তের দারুণ এক ব্যক্তিগত সাফল্য। তিনি এর আগে ২০২০ সালেও চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪০ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের গোলে সমতা ফেরায় লিভারপুল।

আরও পড়ুন

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

১০ সেপ্টেম্বর ২০২৬

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ভাগ্য গড়ে দেন ম্যাক আলিস্টার। ম্যাচের বয়স তখন ৫১ মিনিট, বক্সের বাইরে থেকে বুলেট গতির এক দুর্দান্ত শটে বল জালে পাঠান এই বিশ্বকাপজয়ী তারকা। আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের নাগালের বাইরে থাকা বলটি সরাসরি ঠিকানা খুঁজে নেয়। এই গোলটির সুবাদে চলতি মৌসুমে দলের জার্সিতে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করলেন ম্যাক আলিস্টার, যার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত।

ম্যাচ শেষে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে চুক্তির অনিশ্চয়তা নিয়ে নিজের আগের দিনের মন্তব্য প্রসঙ্গে ম্যাক আলিস্টার বলেন, 'আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। এটি আমাকে কিছুটা হালকা হতে সাহায্য করেছে। এখানে আমার শেষ দিন পর্যন্ত আমি একই রকম থাকব। দুই বছর হোক, তার বেশি হোক বা আমি যত দ্রুত চলে যাই না কেন; যতদিন এখানে আছি, শেষ দিন পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেব।'

আরও পড়ুন

মেসি কি নবম ব্যালন ডি’অর জিততে পারবেন?

০৯ সেপ্টেম্বর ২০২৬

এদিকে এই জয়ের ফলে আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনের বিপক্ষে যে কোনো প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেলেন লিভারপুল কোচ আন্দোনি ইপোলা। অন্যদিকে আতলেতিকোর হয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ, যিনি গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

ম্যাক আলিস্টারলিভারপুলআতলেতিকো মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    advertiseadvertise