নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ও কোচ রোনাল্ড কোমান। এই কিংবদন্তি ডিফেন্ডার নেদারল্যান্ডস জাতীয় দলের পাশাপাশি মাতিয়েছেন বার্সেলোনা, আয়াক্স, পিএসভির মত ক্লাব। আবার কোচও ছিলেন নেদারল্যান্ডস, বার্সেলোনা, আয়াক্স ও পিএসভির। তার ৩১ বছর বয়সী ছেলে কোমান জুনিয়র ডাচ লিগের নামি গোলরক্ষক। এবার কোমান জুনিয়র মর্যাাদার এই লিগে গড়লেন নতুন এক কীর্তি। ক্যাম্বুরের বিপক্ষে টেলস্টারের হয়ে জোড়া গোল করেছেন তিনি! গোলরক্ষক হয়ে ডাচ লিগে এক ম্যাচে দুই গোলের রেকর্ড নেই আর কারও।কোমান জুনিয়রের জোড়া গোলে ১০ জন নিয়েও ২-২ স...