এশিয়ান গেমসের মঞ্চে ভারতের
করা ১৯৫ রান তাড়া করতে গিয়ে ১১৪ রানে হারের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট
দলকে। মাত্র ৮১ রানে অল-আউট হয়ে ভেঙে গেছে স্বর্ণপদক জয়ের স্বপ্ন। জাপানের করোগি স্পোর্টস
পার্কে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ শেষে মিক্সড জোনে কথা হয় অধিনায়ক নিগার সুলতানার
সঙ্গে। তার বক্তব্যের চৌম্বক অংশ তুলে ধরা হলো।
হারের কারণ
আপনারা তো দেখেছেন, ওরা
অনেক রান করছে। ফ্ল্যাট ট্র্যাক ছিল। অনেক ভালো ব্যাটিং করছে ওরা। আর যখন এত রানের
টার্গেট থাকে, তখন ধস নামাটা স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয়...