Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপে এবার ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩২
বিশ্বকাপে এবার ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে চায় বাংলাদেশ

বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক নিগার সুলতানার সংবাদ সম্মেলন। ছবি: মোশারফ ভুবন

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্স বলার মতো নয়। নয়। প্রথম ছয় আসরের ২৫ ম্যাচে জয় এসেছে মাত্র ৩টি। আসন্ন বিশ্বকাপ এবং তার আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ রাত থেকে দুই ভাগ দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়ে গেলেন বিশ্বকাপ নিয়ে দলের লক্ষ্যের কথা।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক। একইসঙ্গে পাকিস্তান, ভারত এমনকী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন

সিরিজ হারের পর শাস্তি পেলেন নিগার

০৪ মে ২০২৬

আজ রবিবার মিরপুরে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনাই আমাদের আছে। তবে আমরা যদি ভালো শুরু পাই, তাহলে সেটা টুর্নামেন্টজুড়ে আমাদের অনেক সাহায্য করবে। আমি মনে করি, এই টুর্নামেন্টে আমরা যে গ্রুপে আছি, সেখানে তিনটা ম্যাচ জেতার সেরা সুযোগ আছে আমাদের। দুটি ম্যাচে আমাদের অনেক বড় সুযোগ থাকবে জেতার। একটা নেদারল্যান্ডস, একটা পাকিস্তান। এর বাইরে ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। সবচেয়ে বড় কথা, তাদের আমরা আগেও হারিয়েছি। ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের জেতার অভিজ্ঞতা আছে।’

নেদারল্যান্ডসের পর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান এবং ২৫ জুন ভারত ও ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর মধ্যে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি হবে ঐতিহাসিক লর্ডসে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ, যা আগামী ৩০ মে শুরু হয়ে ৪ জুন শেষ হবে। এই সিরিজ শেষে আবার ৬ জুন নিউজিল্যান্ড ও ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে আছে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।

নিগার সুলতানা জ্যোতিনারী টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise