Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অভিজ্ঞতার পুরস্কার নাহিদার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ২০:৩৮
অভিজ্ঞতার পুরস্কার নাহিদার

এশিয়ান গেমস শেষেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বোর্ডকে। নিগার সুলতানা জ্যোতির সেই চাওয়া ফিরিয়ে দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতি আর নেতৃত্বে থাকছেন না। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে। দীর্ঘদিন বাংলাদেশ দলের স্পিন বিভাগ সামলানোর পুরষ্কার পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

নাহিদার কাঁধে নেতৃত্ব ওঠায় প্রথমবারের মতো ভিন্ন সংস্করণে আলাদা অধিনায়কের যুগে প্রবেশ করল দল। এই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি। ওয়ানডের নেতৃত্বে থাকছেন নিগারই।

এই সংস্করণে বাংলাদেশের পঞ্চম অধিনায়ক নাহিদা। সালমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা ও রোমানা আহমেদের উত্তরসূরি হলেন তিনি।  

গত মাসে এশিয়া কাপ ব্যর্থতার পর নিগার টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইচ্ছা জানান। পরে এশিয়ান গেমসেও সাফল্য পায়নি বাংলাদেশ। প্রথমবার কোনো পদক ছাড়াই আসর শেষ করে বাংলাদেশ।

২০২৩ সাল থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদা। থাইল্যান্ডে আগামী মাসে আইসিসি উইমেন'স ইমার্জিং নেশন্স ট্রফি খেলবে বাংলাদেশ। 'বি' গ্রুপে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান। ১২ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হবে নাহিদার নেতৃত্ব।

বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই সামাজিক মাধ্যমে নাহিদাকে শুভেচ্ছা জানান নিগার। দলের প্রতি নিজের নিবেদনের কথাও জানান তিনি, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।”

সাদা বলের দুই সংস্করণেই বাংলাদেশের ধারাবাহিক পারফর্মারদের একজন নাহিদা। প্রায় ১১ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১৩ টি-টোয়েন্টিতে তার শিকার ১৩২ উইকেট। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

নাহিদা আক্তারনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশ ক্রিকেটনারী ক্রিকেটবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’