Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বাংলাদেশ-ক্রিকেট

রাহির বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ব্যবধানে জিতল সিলেট
জাতীয় ক্রিকেট লিগ ● রাহির বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ব্যবধানে জিতল সিলেট
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল হাসান রিহাদ, নুরুল হাসান সোহান ও প্রিতম আলি। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি, সানজীদ মজুমদার ও শুভগত হোম চৌধুরী। এরমধ্যে রাহির গতি ও সুইংয়ের জাদুতে এক দিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। অন্যদিকে খুলনার বিপক্ষে জয়ের পথে এগিয়ে আছে রংপুর। চট্টগ্রাম ও ময়মনসিংহও নিজেদের ম্যাচে চালকের আসনে রয়েছে।সিলেট-বরিশালএকদিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩...
ক্রিকেট•প্রায় ১৪ ঘণ্টা আগে
মোসাদ্দেকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ময়মনসিংহ
জাতীয় ক্রিকেট লিগ ● মোসাদ্দেকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ময়মনসিংহ
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম দিনে ব্যাটে-বলে লড়াই হয়েছে চার ভেন্যুতেই। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সটি এসেছে ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। তার সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দলটি।সিলেটে দিনের শুরু থেকেই রাজশাহী বোলারদের তোপের মুখে পড়ে ময়মনসিংহয়ের ব্যাটাররা। ১৯১ রান তুলতেই ৭ উইকেট হারাতে হয় তাদের। একসময় মনে হচ্ছিল ২৫০ রান তোলার আগেই গুটিয়ে যাবে তারা। তবে মোসাদ্দেকের ব্যাটে ঘুরে দাঁড়ায় ময়মনসিংহ। ১৫০ বলে ১৩৭ রানের এক চোখ জুড়ানো ইনিংস খেল...
ক্রিকেট•৩ দিন আগে
ইয়াসিনের পাঁচ উইকেটে প্রথম দিনেই কোণঠাসা খুলনা
ইয়াসিনের পাঁচ উইকেটে প্রথম দিনেই কোণঠাসা খুলনা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ফাইনালে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। ঢাকা দ্বিতীয় একাদশের স্পিনার ইয়াসিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩৭ রানেই গুটিয়ে গেছে দলটি। জবাবে প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছে ঢাকা। এখনো ১২২ রানে পিছিয়ে তারা।বুধবার নারায়ণগঞ্জের পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠান ঢাকা অধিনায়ক আহরার আমিন পিয়ান। ঢাকার বোলারদের চাপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা।মাত্র ৪৯ রানেই সাজঘরে ফেরেন খুলন...
ক্রিকেট•৬ দিন আগে
বাংলাদেশ দলে আরও একজন দক্ষিণ আফ্রিকান
বাংলাদেশ দলে আরও একজন দক্ষিণ আফ্রিকান
বাংলাদেশ দলে কিছুদিন আগেই সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান মালিবংওয়ে মাকেতা। এবার আরও একজন দক্ষিণ আফ্রিকানকে দেখা যাবে বাংলাদেশের কোচিং প্যানেলে।দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন ৫২ বছর বয়সী এই কোচ।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেনকেনস্টেইন বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং...
ক্রিকেট•৭ দিন আগে
সমালোচনা থেকে শিক্ষা নিয়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি
সমালোচনা থেকে শিক্ষা নিয়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ হাসানের আউট নিয়ে হয়েছিল সমালোচনা। দুই ইনিংসেই প্রায় একইভাবে উইকেট বিলিয়ে দেওয়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন হৃদয়। তবে সমালোচনার জবাব দেওয়ার জন্য বেশি সময় নেননি এই ব্যাটার। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। দলের কঠিন সময়ে তার ব্যাটেই ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে...
ক্রিকেট•৯ দিন আগে
সানজিদের পাঁচ উইকেটে শক্ত অবস্থানে চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগ ● সানজিদের পাঁচ উইকেটে শক্ত অবস্থানে চট্টগ্রাম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনে বল হাতে দারুণ ছন্দে ছিলেন চট্টগ্রামের সানজিদ মজুমদার। তার বোলিং ধস নামিয়েছে রংপুরের ব্যাটিং লাইনআপে। অন্যদিকে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকার তাইবুর রহমান। বাকি ম্যাচগুলোতেও দেখা গিয়েছে ব্যাট-বলের চমৎকার লড়াই। খুলনায় চট্টগ্রামের বিপক্ষে ১৬৬ রানেই গুটিয়ে গেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার অনিক সরকার। রংপুরের টপ-অর্ডারকে একাই গুড়িয়ে দেন সানজিদ। মাত্র ৪১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। ইরফান হোসেন ও হাসান মুরাদ...
ক্রিকেট•১০ দিন আগে
সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের নাটকীয় জয়
জাতীয় ক্রিকেট লিগ ● সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের নাটকীয় জয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে রোমাঞ্চ ছড়িয়েছে চট্টগ্রাম-সিলেট ম্যাচ। সাদিকুর রহমানের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে দাপুটে বোলিংয়ে জয় তুলে নিয়েছে রংপুরও। অন্যদিকে ময়মনসিংহকে হারিয়ে সহজ জয় পেয়েছে খুলনা। মাত্র দুই দিন খেলা হওয়া ঢাকা-বরিশাল ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।শেষদিনে সিলেটের বিপক্ষে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান। হাতে ছিলো ৯ উইকেট। পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল বেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে স্বাগতিকরা। তবে হাল ছাড়েননি...
ক্রিকেট•১৪ দিন আগে
ফলো-অন সামলে ময়মনসিংহের লড়াই
জাতীয় ক্রিকেট লিগ ● ফলো-অন সামলে ময়মনসিংহের লড়াই
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ময়মনসিংহ। ফলো-অনে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় সংগ্রহ গড়েছে তারা। সেঞ্চুরির দেখা পেয়েছেন মো. আল আমিন জুনিয়র। এদিন মাঠে ফিরেছে ঢাকা-বরিশাল ম্যাচও।খুলনায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৮ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়েছিল ময়মনসিংহ। তবে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান তুলেছে দলটি। আল আমিন জুনিয়র ১০২ রানের ইনিংসে ভর করে ঘুরে দাঁড়িয়েছে তারা। মো. আবদুল মজিদের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। খুলনার হ...
ক্রিকেট•১৫ দিন আগে
বোলারদের দাপটের দিন মেহেরবের সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগ ● বোলারদের দাপটের দিন মেহেরবের সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের তিনটি ম্যাচেই দেখা গিয়েছে বোলারদের দাপট। পাঁচ উইকেট তুলে নিয়েছেন সিলেটের নাসুম আহমেদ ও ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মিশু। বোলারদের এই জয়জয়কারের মাঝেই ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন রাজশাহীর এস এম মেহেরব হাসান। এদিকে দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি ঢাকা-বরিশালের ম্যাচটি। খুলনা স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। আগেরদিন ১০৪ রানে অপরাজিত থাকা কাজী নুরুল হাসান সোহান নিজের ইনিংস আর বড় করতে পারেননি। ময়মনসিংহের মিশু মাত্র ৪০ রান...
ক্রিকেট•১৬ দিন আগে
সবচেয়ে বেশি চাহিদা শরিফুলের
সবচেয়ে বেশি চাহিদা শরিফুলের
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডমেস্টিক থ্রি (ডি থ্রি) টুর্নামেন্টের খেলোয়াড় নিলামে সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে নিলামের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন জাতীয় দলের এই পেসার। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে আয়োজিত এই নিলামে প্রতিটি দলের বাজেট ছিল ১০ কোটি পয়েন্ট। সব মিলিয়ে ছয় দলের বরাদ্দ ৬০ কোটি পয়েন্ট। নিলামের আগে লটারির মাধ্যমে দলগুলো একজন কর...
ক্রিকেট•২২ দিন আগে
আশরাফুলও জানেন না তাকে সরানোর কারণ
আশরাফুলও জানেন না তাকে সরানোর কারণ
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড অবশ্য এই সিদ্ধান্তের কারণ জানায়নি। একই সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনকে আবারও জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরানোর কারণও জানায়নি বোর্ড। আশরাফুলও শুধু সিদ্ধান্তটাই জেনেছেন। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ভালো দিতে পারবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আপাতত জাতীয় দলের সঙ্গে কাজ না থাকলেও আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির বাকি সময়ে বোর্ডের অন্য কোনো দায়িত্ব পেতে পারেন...
ক্রিকেট•২৩ দিন আগে
এবার ১০০ রানের আক্ষেপ
এবার ১০০ রানের আক্ষেপ
আগে ২০-৩০ রান কম হতো বলে আক্ষেপ করতেন বাংলাদেশ অধিনায়করা। এবার তাওহীদ হৃদয় একেবারে ১০০ রান না হওয়ার আক্ষেপ করলেন। তাতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আরও বেশি স্পষ্ট। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ফাইনাল ওঠা হয়নি বাংলাদেশের। ইনিংসের শুরুতেই কয়েকটি উইকেট হারানোই ব্যাটিংয়ে বড় ধ্বসের কারণ বলে মনে করছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ব্যাটিং ইউনিট হিসেবে আরও উন্নতির জায়গা রয়েছে। দলের ব্যাটিং ব্যর্থতায় প্রায় ১০০ রান কম হয়েছে বলেও মনে করেন হৃদয়। তার মতে,...
ক্রিকেট•২৬ দিন আগে
অভিজ্ঞতার পুরস্কার নাহিদার
অভিজ্ঞতার পুরস্কার নাহিদার
এশিয়ান গেমস শেষেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বোর্ডকে। নিগার সুলতানা জ্যোতির সেই চাওয়া ফিরিয়ে দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতি আর নেতৃত্বে থাকছেন না। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে। দীর্ঘদিন বাংলাদেশ দলের স্পিন বিভাগ সামলানোর পুরষ্কার পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নাহিদার কাঁধে নেতৃত্ব ওঠায় প্রথমবারের মতো ভিন্ন সংস্করণে আলাদা অধিনায়কের যুগে প্রবেশ করল দল। এই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি। ওয়ানডের ন...
ক্রিকেট•২৯ দিন আগে
ওয়ানডেতে এখন জিম্বাবুয়েকে হারানো কঠিন!
ওয়ানডেতে এখন জিম্বাবুয়েকে হারানো কঠিন!
জিম্বাবুয়েকে হারানো কি তাহলে কঠিন হয়ে গেল? পরিসংখ্যান তো এমনই বলছে। এই ফরম্যাটে গত ৬ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৪বার হেরেছে বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। শনিবার আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আরও একবার জিম্বাবুয়ের কাছে হার হজম করল বাংলাদেশ। আগে ব্যাট করে ২৭১ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাবে মাত্র ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল তাওহীদ হৃদয়দের। ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্রটাই আরও একবার ফিরেছে আবুধাবিতে। উইকেট কঠিন হয়েছিল...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
সিরিজ শেষ লিটনের, মিরাজের জ্বর
সিরিজ শেষ লিটনের, মিরাজের জ্বর
ব্যাটে দারুণ সময় কাটছিল। সেই সময়টা দীর্ঘ হতে পারতো ভিন্ন ফরম্যাটে। টেস্টের পর ওয়ানডেতেও লিটন দাসের ব্যাট হাসতে পারতো আবুধাবিতে চলমান ত্রিদেশীয় সিরিজে। কিন্তু ম্যাচের আগের দিন কোমড়ের ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক। লিটনের ইনজুরি নিয়ে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ‘লিটন ম্যাচের আগের দিন কোমড়ের ডানপাশে অস্বস্তির কথা জানায়। আমরা ম্যাচের আগে তার অবস্থা দেখতে চেয়েছিলাম। সে নিজেও চেষ্টা করেছিল শেষ পর্যন্ত যদি ম্যাচটা খেলা যায়। কিন্তু ম্যাচ খেলার জন্য যে বেঞ্...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
হ্যাটট্রিকের রহস্য জানালেন হাসান
আবুধাবি টেস্ট ● হ্যাটট্রিকের রহস্য জানালেন হাসান
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন এই পেসার। নিজের সাফল্যের পেছনে সঠিক লাইন-লেংথ ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করাকে কৃতিত্ব দিয়েছেন তিনি, ‘সকালে যখন বোলিং শুরু করি দেখেছিলাম উইকেটে অনেক মুভমেন্ট ছিল। আমার পরিকল্পনা ছিল টপ অব অফে বল করা এবং সুইং করানো। নতুন বলে যত বেশি সম্ভব ব্যাটসম্যানকে খেলানোর চেষ্টা করেছি। সোজা বল করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, স...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
বড়রা আমিরাতে ছোটরা ওমানে
বড়রা আমিরাতে ছোটরা ওমানে
শুরুতে টেস্ট, এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের বড় অংশ এখন সংযুক্ত আরব আমিরাতে, প্রতিপক্ষ আফগানিস্তান। কাবুলিওয়ালাদের তরুণ দলের বিপক্ষেও প্রায় একই সময়ে খেলবে বাংলাদেশের তরুণরা। তবে তাদের দ্বৈরথ হবে ওমানে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমান ক্রিকেট একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো হবে অক্টোবরের ১৩,১৫,১৮,২০ ও ২৩ তারিখে।ওমান সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি,আহসান আল মুমি...
ক্রিকেট•প্রায় ১ মাস আগে
প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ধস বাংলাদেশের
প্রস্তুতি ম্যাচেও ব্যাটিং ধস বাংলাদেশের
ব্যর্থতা ঘিরে ধরেছে বাংলাদেশ ক্রিকেটকে। এশিয়ান গেমসে যাচ্ছেতাই খেলে হাতছাড়া হয়েছে ব্রোঞ্জ। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ ব্যাটাররা। আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে দুই দিনের ম্যাচের প্রথম দিন সৌম্য সরকার ও সাদমান ইসলাম উদ্বোধনী উইকেটে গড়েছিলেন ১০৮ রানের জুটি। এরপর ব্যাটিংধসে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১২৬ রানে তারা হারিয়েছে ১০ উইকেট! উদ্বোধনী জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে শুরু হয় ছন্দপতন। সৌম্য ৫৭ ও সাদমান আউট হন ৪৬ রান করে। তিন নম্বরে...
খেলা•প্রায় ১ মাস আগে
বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার
বাংলাদেশ দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন দক্ষিণ আফ্রিকান মালিবংওয়ে মাকেতা। অস্ট্রেলিয়া সিরিজের আগে সিনিয়র সহকারী কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল সালাউদ্দিনকে। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে একজন দক্ষিণ আফ্রিকানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৮ নভেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদে কাজ করবেন এই কোচ। বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে অভিযান শুরু হবে এই সহকারী কোচের।   দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের লেভেল ফোর পর্যায়ের কোচিং কোর্স করা এই ৪৬ বছর বয়সী কোচের ক্রিকেটার তুলে আন...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে
টানা বৃষ্টির পর রোদ, স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে
এশিয়ান গেমস ● টানা বৃষ্টির পর রোদ, স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে
টানা পাঁচ দিন অবিরাম বৃষ্টির পর অবশেষে বুধবার ভোরে সূর্য হেসেছে জাপানের নাগোয়ায়। দীর্ঘ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর এই রোদের দেখা পাওয়া স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশ দলে। ১৬ বছর পর এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্য পূরণের পথে একধাপ এগিয়ে যেতে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবারের রোদঝলমলে আকাশ বার্তা দিচ্ছে খেলা হওয়ার। বৃহস্পতিবার পাহাড়ঘেরা নিশিন শহরের করোগি স্পোর্টস পার্কে ম্যাচটা হলে অন্তত জয়ের জন্য ঝাঁপাতে পারবে বাংলাদেশ। আর কোয়ার্ট...
ক্রিকেট•প্রায় ২ মাস আগে