Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ দলে আরও একজন দক্ষিণ আফ্রিকান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০০:০৭
শেয়ার করুন:
বাংলাদেশ দলে আরও একজন দক্ষিণ আফ্রিকান

বাংলাদেশ দলে কিছুদিন আগেই সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান মালিবংওয়ে মাকেতা। এবার আরও একজন দক্ষিণ আফ্রিকানকে দেখা যাবে বাংলাদেশের কোচিং প্যানেলে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন ৫২ বছর বয়সী এই কোচ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেনকেনস্টেইন বর্তমানে ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

খেলোয়াড়ি জীবনে দীর্ঘ প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রায় ১৬ হাজার রান করেছেন বেনকেনস্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডেও খেলেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অলরাউন্ডার হিসেবেও পরিচিত ছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন বেনকেনস্টেইন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্টি দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ারের মতো দলের কোচিং স্টাফে ছিলেন তিনি।

শুধু আন্তর্জাতিক ও কাউন্টি ক্রিকেট নয়, নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গেও কাজ করেছেন বেনকেনস্টেইন। ফলে আন্তর্জাতিক ক্রিকেট, প্রথম শ্রেণির ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—তিন ক্ষেত্রেই কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল দায়িত্ব। বিশেষ করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

আসন্ন সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফর সামনে রেখে দলের ব্যাটিং প্রস্তুতিতে বেনকেনস্টেইনের অন্তর্ভুক্তি তাই গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেটবিসিবিব্যাটিং কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’