Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

রাহির বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ব্যবধানে জিতল সিলেট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৩
শেয়ার করুন:
রাহির বিধ্বংসী বোলিংয়ে ইনিংস ব্যবধানে জিতল সিলেট

ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের তৃতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেঞ্চুরি তুলে নিয়েছেন আশরাফুল হাসান রিহাদ, নুরুল হাসান সোহান ও প্রিতম আলি। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি, সানজীদ মজুমদার ও শুভগত হোম চৌধুরী। এরমধ্যে রাহির গতি ও সুইংয়ের জাদুতে এক দিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। অন্যদিকে খুলনার বিপক্ষে জয়ের পথে এগিয়ে আছে রংপুর। চট্টগ্রাম ও ময়মনসিংহও নিজেদের ম্যাচে চালকের আসনে রয়েছে।

সিলেট-বরিশাল

একদিন হাতে রেখেই বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়েছে সিলেট। প্রথম ইনিংসে বরিশালের ২২৮ রানের জবাবে আগের দিন ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শেষ করেছিল সিলেট। তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শেষ করে ৩৮৯ রানে। দলের হয়ে ১১৩ রান করেন আশরাফুল হাসান রিহাদ। শেষ দিকে ২৩ রান করা নাঈম আহমেদকে নিয়ে দলের রান বাড়ান তিনি।

১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল। মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ আবদুল্লাহ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে সিলেটের জয়ের নায়ক আবু জায়েদ রাহি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২৭ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন এই পেসার।

রংপুর-খুলনা

রংপুর-খুলনা ম্যাচে জমে উঠেছে লড়াই। খুলনার প্রথম ইনিংস ৩২২ রানে শেষ হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে দিন শেষ করেছে রংপুর। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ২০০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন আকবর আলি। চলতি মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক ২৩ রান নিয়ে অপরাজিত আছেন। বল হাতে খুলনার হয়ে মেহেদি হাসান রানা ও সফর আলি চারটি করে উইকেট নেন।

এর আগে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩২২ রান করে খুলনা। ১০৫ রানের ইনিংস খেলেন সোহান। এই ম্যাচে পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে খুলনা।

চট্টগ্রাম-ঢাকা

ঢাকার বিপক্ষে চালকের আসনে রয়েছে চট্টগ্রাম। ঢাকার প্রথম ইনিংস ২৯২ রানে শেষ করার পর তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান করেছে চট্টগ্রাম। তাতে তাদের লিড দাঁড়িয়েছে ২২৭ রানে। দলের হয়ে ৯৪ রান করে আউট হয়েছেন সাদ্দাম হোসেন।

ঢাকার ইনিংস গুটিয়ে দিতে বল হাতে আবারও উজ্জ্বল ছিলেন সানজীদ মজুমদার। আগের ম্যাচের মতো এই ম্যাচেও পাঁচ উইকেট শিকার করেছেন চট্টগ্রামের এই বোলার।

ময়মনসিংহ-রাজশাহী

রাজশাহীর বিপক্ষে লিড বাড়িয়ে নিয়েছে ময়মনসিংহ। প্রথম ইনিংসে মোসাদ্দেক হোসেন সৈকতের ২২০ রানের ইনিংসে ভর করে ৪৪০ রান করেছিল ময়মনসিংহ। জবাবে রাজশাহীর প্রথম ইনিংস থেমেছে ৩৭৭ রানে। দলের হয়ে ১০৮ রান করেন প্রিতম কুমার। ময়মনসিংহের শুভগত হোম চৌধুরী পাঁচ উইকেট নিয়ে রাজশাহীর ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।

৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৭৯ রান করেছে ময়মনসিংহ। সব মিলিয়ে তাদের লিড এখন ১২২ রান। শেষ দিনে এই লিড আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সুযোগ রয়েছে দলটির।

এক ম্যাচ বেশি খেলে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট। অন্যদিকে খুলনা-রংপুর ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে শিরোপার ভাগ্য। এই ম্যাচে পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে খুলনা। শেষ রাউন্ডের শেষ দিনের খেলা শেষে নির্ধারিত হবে এবারের এনসিএলের চূড়ান্ত অবস্থান।

জাতীয় ক্রিকেট লিগআবু জায়েদ রাহিকাজী নুরুল হাসান সোহানবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি