Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আশরাফুলও জানেন না তাকে সরানোর কারণ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৩:৩০
আশরাফুলও জানেন না তাকে সরানোর কারণ

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড অবশ্য এই সিদ্ধান্তের কারণ জানায়নি। একই সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনকে আবারও জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরানোর কারণও জানায়নি বোর্ড। আশরাফুলও শুধু সিদ্ধান্তটাই জেনেছেন। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) ভালো দিতে পারবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

আপাতত জাতীয় দলের সঙ্গে কাজ না থাকলেও আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির বাকি সময়ে বোর্ডের অন্য কোনো দায়িত্ব পেতে পারেন তিনি। রবিবার বসুন্ধরায় ইউনিভার্সিটি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল।

দায়িত্ব থেকে অব্যাহতির কারণ সম্পর্কে আশরাফুল বলেন, ‘মাত্রই তো আসলে কালকে (শনিবার) জানানো হয়েছে। মাগরিবের পরে জানতে পেরেছি যে আসলে ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ থেকে রেস্ট দেওয়া হয়েছে। এবং বাকি যে তিন মাস সময় আছে, সেটা যখন অ্যাসাইনমেন্ট, কোন কাজ থাকবে, তখন জানানো হবে।’

কেন তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো, সে বিষয়ে অবশ্য কোনো কিছু জানেন না বলে জানালেন আশরাফুল, ‘এটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবেন কেন নাই। কিন্তু যেহেতু আমরা যারা কোচ, আমাদের কন্ট্রাক্ট এরকমই হয় যে ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে অন্য কোথাও কাজ করাবে, সেটা তাদের এখতিয়ারে আছে। তো দ্যাটস ইট।’

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে নিজের কোচিং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন আশরাফুল। পেশাদার কোচ হিসেবে যাত্রার শুরুতেই জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে সৌভাগ্যের মনে করেন তিনি। সামনে আরও শেখার এবং ভালো কাজ করার প্রত্যাশাও তার।

এ প্রসঙ্গে সাবেক টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘যেহেতু আমি প্রফেশনাল কোচ, আমার ক্যারিয়ারের মাত্র শুরু। আমি লাকি যে শুরুতেই এত বড় একটা কাজ করতে পেরেছি বাংলাদেশ টিমের হয়ে। তো সামনে হয়তো বা আরও অনেক কিছু শিখব ইনশাআল্লাহ, তারপর আরও ভালো ভালো কাজ করব।’

এদিকে জাতীয় দলের টেস্ট পারফরম্যান্স নিয়েও আশাবাদী আশরাফুল। তার মতে, সাম্প্রতিক সময়ে টেস্ট দল বেশ গোছানো অবস্থায় রয়েছে এবং ব্যাটসম্যানরাও ধারাবাহিকভাবে রান করছেন।

২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট দিয়ে দলের সঙ্গে কাজ শুরুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের টেস্ট টিম কিন্তু খুবই গোছানো, মাশাআল্লাহ। আমি যখন ২০২৫ নভেম্বরের প্রথম ঢুকেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গে দুইটা টেস্ট ম্যাচে, তখনই বলেছিলাম যে আমাদের টেস্ট টিমটা কিন্তু সবচেয়ে গোছানো।’

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আপাতত না থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বিসিবি তাকে অন্য কোনো কাজে নিয়োগ দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়। 

 

মোহাম্মদ আশরাফুলবিসিবিবাংলাদেশ ক্রিকেটকোচব্যাটিং কোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা