Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টঙ্গীতে সেই মাদ্রাসাছাত্রীর বাবার সংবাদ সম্মেলন

‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮
‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

সংবাদ সম্মেলন চলাকালে ভুক্তভোগী শিশুর বাবা। ছবি: আগামীর সময়

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। মাদ্রাসা কর্তৃপক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের যে অভিযোগ করেছে, তা মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারও তিনি চেয়েছেন।

গতকাল শুক্রবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, মেয়ের ওপর নির্যাতনের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন, কোনো ধরনের মব সৃষ্টি করতে নয়।

সেখানে প্রায় ২০০ জন লোক উপস্থিত থাকলেও তাকেই কেন মারধরের শিকার হতে হলো, এ প্রশ্নের জবাব চান মাদ্রাসাছাত্রীর বাবা।

আরও পড়ুন

শিশু নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

২৩ অক্টোবর ২০২৬

মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সেখানে একটি কাচের গ্লাস ভেঙেছিল এবং এর ক্ষতিপূরণ দিতে তিনি প্রস্তুত। তবে তার দাবি, কোনো শিক্ষক আসার আগেই গ্লাসটি ভেঙেছিল এবং এ-সংক্রান্ত ভিডিও রেকর্ডও তার কাছে সংরক্ষিত রয়েছে।

মাদ্রাসা থেকে ১৭ লাখ টাকা চুরির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে মাদ্রাসায় এত বিপুল পরিমাণ টাকা কীভাবে সংরক্ষিত ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, ঘটনার তিনদিন আগেই মাদ্রাসার অধ্যক্ষকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তার অভিযোগ অনুযায়ী, অধ্যক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেননি; বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

শিশুটিকে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি জানান, নিপীড়নের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাসায় গিয়ে কাউকে কিছু না বলার জন্য তার মেয়েকে হুমকি দিয়েছিলেন। এ কারণে ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি প্রকাশ করতে পারেনি বলে দাবি করেন তিনি।

নিজের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে রুমি মন্তব্য করেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে অপরাধী সাব্যস্ত হলে শাস্তি মেনে নেবেন। তবে তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনারও নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, তিনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা আলেম সমাজের বিরুদ্ধে নন। বরং ধর্মীয় পরিচয়ের আড়ালে কেউ অপরাধ করে থাকলে এবং সেই অপরাধ আড়াল করার চেষ্টা করলে, তিনি তার বিরুদ্ধে কথা বলছেন।

আরও পড়ুন

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

২৩ অক্টোবর ২০২৬

গতকাল বিকালে একই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করে মাদ্রাসাছাত্রীর বাবাকে গ্রেপ্তারের দাবি জানান।

গত বুধবার টঙ্গীর আউচপাড়া এলাকার করিওল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ক্যাম্পাসে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

শিশুটির পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, গত তিনদিন ধরে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। এর কারণ জানতে চাইলে প্রথমে সে ভয়ে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে মাদ্রাসার শিক্ষক মুসলেউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে শিশুটি।

ভুক্তভোগী শিশুর পরিবারের ভাষ্য, মেয়ের কাছে ঘটনা শোনার পর বুধবার দুপুরে তার বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জবাব চান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষককে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।

এরই মধ্যে মাদ্রাসায় প্রবেশ, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা করেন।

মাদ্রাসাছাত্রীমাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারটঙ্গীগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    বনমালী

    বনমালী

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া