গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। মাদ্রাসা কর্তৃপক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের যে অভিযোগ করেছে, তা মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারও তিনি চেয়েছেন।গতকাল শুক্রবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, মেয়ের ওপর নির্যাতনের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন, কোনো ধরনের মব সৃষ্টি করতে নয়। সেখানে প্রায় ২০০ জন লোক উপস্থিত থাকলেও তাকেই কেন মারধরের শিকার হতে হলো,...