চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হলে তায়েবা এ সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করে। পরে এই দুর্ঘটনা ঘটে।নিহত তায়েবা চাঁদপুরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থ...