Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শেফালির ব্যাটে আগেভাগেই দুজুয়ান টাইফুন

  • লন্ডভন্ড বাংলাদেশ
সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩
শেফালির ব্যাটে আগেভাগেই দুজুয়ান টাইফুন

সংগৃহীত ছবি

শক্তিশালী টাইফুন চোখ রাঙাচ্ছে ক’দিন ধরেই। আজ সন্ধ্যায় নাগোয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে দুজুয়ান। তবে তার আগেই বিশাল করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট গ্রাউন্ডে দেখা মিলল দুজুয়ানের। ভারতীয় ওপেনার শেফালি ভার্মার ব্যাটে উপস্থিত দুজুয়ান। তাতে লন্ডভন্ড বাংলাদেশ। এশিয়ান গেমসে স্বর্ণপদকের আশাও তাতে নিভে গেছে। বাংলাদেশকে হারতে হয়েছে ১১৪ রানের বিশাল ব্যবধানে।

ফ্ল্যাট উইকেটে রানের ফোয়ারা ছুটল টসে জেতা ভারতীয় ব্যাটারদের ব্যাটে। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৯৫ রান। গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে শেফালি দেখান পান সেঞ্চুরির। ৪৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসের পথে ৯টি ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার। চার ছিল তিনটি। এছাড়া অধিনায়ক হারমানপ্রিত কৌর ৩৩ বলে খেলেন ৪০ রানের ইনিংস। তার আগে অবশ্য শেফালিকে যোগ্য সংগত দিয়ে গেছেন আরেক ওপেনার স্মৃতি মান্দানা। এই তারকা সাজঘরে ফেরার আগে মাত্র ১৯ বলে খেলেন ৩৭ রানের ইনিংস।

মরা উইকেটে বাংলাদেশের বোলারদের কেউই সেভাবে সুবিধা করতে পারেনি। মারুফা আক্তার, সানজিদা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট নিলেও রান খরচে কৃপণ হতে পারেননি। বিশাল জয়ের লক্ষ্য ছুঁতে নেমে যেভাবে জবাব দেওয়ার কথা ছিল, নিগার সুলতানা, সুবর্ণা মোস্তারি, দিলারা আক্তাররা সেটা পারেনি। ভারতীয়দের মাপা বোলিংয়ের কাছে আরেকবার অসহায় আত্মসমর্পণ করতে গেছে তাদের।

একমাত্র দিলারা আক্তার ইনিংস শুরু করতে নেমে খেলেছেন ২৩ বলে ২৭ রানের সর্বোচ্চ ইনিংস। এর বাইরে বাংলাদেশের কোনো ব্যাপার পারেননি দুই অঙ্কে ছুঁতে। দিপ্তি শর্মা ও নান্দানি শর্মা ৩টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ১৫.৪ ওভারেই গুটিয়ে দেন মাত্র ৮১ রানে।
ক’দিন আগে আমিরাতেও এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে বাজেভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে। এরপর আর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি নিগারদের। এশিয়ান গেমসে এসে কোয়ার্টার ফাইনালে সুযোগ ছিল ম্যাচ খেলার। তবে মাঠ অপ্রস্তুত থাকায় চীনের বিপক্ষে না খেলেই বিজয়ী হয় বাংলাদেশ।

ভারতের কাছে হেরে স্বর্ণপদকের আশা শেষ হয়ে গেলেও সুযোগ আছে পদক নিয়ে ফেরার। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারা পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবার ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০তম এশিয়ান গেমসস্মৃতি মান্ধানানিগার সুলতানা জ্যোতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি