Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ফাইনাল খেলার আশা জ্যোতির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:০৫
ফাইনাল খেলার আশা জ্যোতির

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে এখন এশিয়া কাপ ও এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির স্বপ্ন এশিয়ান গেমসে একটি পদক। এর আগে এশিয়া কাপে ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা পার করতে চান।

বাংলাদেশে নারী ক্রিকেটের পথচলা এখন ২০ বছরের। পুরুষদের আগেই তাদের হাত ধরে এশিয়া কাপ জয়ের সাফল্য এসেছে। তবে ২০১৮’র ওই আসরের পর গত দুবার সেমিফাইনাল টপকাতে পারেনি বাংলাদেশ। বড় কোনো সাফল্য নেই অন্য বৈশ্বিক আসরেও।

২০২১ থেকে অধিনায়কের দায়িত্বে জ্যোতি, তার নেতৃত্বে পাঁচটি আইসিসি টুর্নামেন্টে খেলেছে বাংলাদেশ। দুটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। সবগুলোতেই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে।

সব মিলিয়ে ভালো নেই বাংলাদেশের নারী ক্রিকেট। অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আমরা সর্বশেষ আসরে ভালো খেলতে পারিনি, গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে। সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না। ফাইনালে উঠলে শিরোপা জয়ের একটা সম্ভাবনা থাকে। ব্যাটিংটা আগের চেয়ে মোটামুটি ভালো হয়েছে। টপঅর্ডার যদি ভালো করতে পারে তাহলে আমাদের সুযোগ থাকবে ফাইনালে খেলার।’

এশিয়া কাপের পরপরই জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে জ্যোতিরা লড়বেন নারী ক্রিকেট ডিসিপ্লিনে। গত আসরগুলোর মতো এবারও দেশকে একটি পদক উপহার দিতে চান জ্যোতি, ‘এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি। এবারও একটা পদক যেন নিয়ে আসতে পারি এবং তা যদি স্বর্ণ হয় অনেক বড় কিছু হবে।’

এশিয়া কাপএশিয়ান গেমসনিগার সুলতানা জ্যোতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি