Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

জাহানারা বিতর্ক চাপে ফেলেনি জ্যোতিকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২৮
শেয়ার করুন:
জাহানারা বিতর্ক চাপে ফেলেনি জ্যোতিকে

ফাইল ছবি

অনেকদিন পর শুধু ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ হয়েছে নারী ক্রিকেটারদের। সবসময় ক্রিকেট সূচির মধ্যে থাকেন বলে এরকম সময় দেওয়া হয় না নিজেদের উন্নতির ব্যাপারে। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই উন্নতিতে খুশি। ফিটনেস ক্যাম্পটা যে তাদের খুব কাজে লেগেছে, তা জানালেন মন খুলে।

কিছুদিন আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসেছেন জ্যোতিরা। দুই ম্যাচ জিতেছেন সহজেই। অল্পের জন্য দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেননি বলে আক্ষেপ আছে তার মনে। তবে যে আক্ষেপটা নেই, তা হলো ক্যারিয়ারের একটা অংশ নিয়ে।

গত বছরের নভেম্বরে পেসার জাহানারা আলমের সঙ্গে মাঠের বাইরের কিছু বিষয় নিয়ে জ্যোতির কথার লড়াই চলে। সেই সময়ের কাছাকাছি কিছু ইনিংস বাজে কেটেছিল তার। অনেকেই ভেবেছিল মাঠের বাইরের ঘটনাগুলো তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। কিন্তু জ্যোতি খুব জোর গলায় তা উড়িয়ে দিলেন।

আগামীর সময়কে জানিয়েছেন, মাঠের বাইরের কোনো ঘটনাই তার ক্রিকেটে প্রভাব ফেলে না, ‘মাঠের বাইরের বিষয় কখনোই আমাকে প্রভাবিত করে না। তবে মানুষ হিসেবে কিছু ঘটনায় খারাপ লাগা স্বাভাবিক। অনেকেই হয়তো মনে করতে পারেন, ওই সময়ের ঘটনাগুলোর কারণে চাপে পড়ে আমার পারফরম্যান্স খারাপ হয়েছিল। বাস্তবে বিষয়টি তেমন নয়। বরং একজন ক্রিকেটারের ক্যারিয়ারে যে বাজে সময় যায়, সেটি দুর্ভাগ্যজনকভাবে ওই সময়ের সঙ্গেই মিলে গেছে।’ গত বছর নভেম্বরের ওই ঘটনার পর বিশ্বকাপ বাছাই পর্বে নেপালে রান খরায় ছিলেন জ্যোতি। তবে ওই আসরেই জোড়া ফিফটি করে চাপকে দূরে ঠেলেন। আবার সিলেটে শ্রীলঙ্কার সঙ্গে কাটানো বাজে সময় কাটিয়ে উঠেছেন স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণ রানে থেকে। এরপর বিশ্বকাপেও শেষ চার ম্যাচে ধারাবাহিক রান পেয়েছেন জ্যোতি।

বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য জ্যোতি চরিত্রটাই এমন। মাঠের বাইরের ব্যাপারগুলো পাশ কাটিয়ে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। বাজে সময় কাটিয়ে উঠছেন ব্যাট হাতে রান করেই। এবারও বছরের শুরুর কঠিন সময়টা দূর করেছেন রান দিয়ে। জাহানারার সঙ্গে সেই দ্বন্দ্বকে ক্রিকেটীয় পড়তি ফর্মের কারণ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।

নিগার সুলতানা জ্যোতিপেসার জাহানারা আলমনারী ক্রিকেটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে