অনেকদিন পর শুধু ফিটনেস নিয়ে কাজ করার
সুযোগ হয়েছে নারী ক্রিকেটারদের। সবসময় ক্রিকেট সূচির মধ্যে থাকেন বলে এরকম সময় দেওয়া
হয় না নিজেদের উন্নতির ব্যাপারে। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই উন্নতিতে
খুশি। ফিটনেস ক্যাম্পটা যে তাদের খুব কাজে লেগেছে, তা জানালেন মন খুলে।
কিছুদিন আগেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলে এসেছেন জ্যোতিরা। দুই ম্যাচ জিতেছেন সহজেই। অল্পের জন্য দক্ষিণ আফ্রিকাকে হারাতে
পারেননি বলে আক্ষেপ আছে তার মনে। তবে যে আক্ষেপটা নেই, তা হলো ক্যারিয়ারের একটা অংশ
নিয়ে।
গত বছরের...