Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ঘুরে ফিরে সব চেনামুখই বিশ্বকাপের দলে

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৪:৫০
ঘুরে ফিরে সব চেনামুখই বিশ্বকাপের দলে

ছবি: বিসিবি

সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার ফাহিমা খাতুন। ৩৪ বছর বয়সী এই লেগস্পিনার ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলেছিলেন। এরপর প্রতিটি বিশ্বকাপেই ফাহিমা দলে ছিলেন, নির্বাচকরা তাকে রেখেছেন এবারের দলেও। বিশ্বকাপে ২৪টা ম্যাচ খেলে ফাহিমা নিয়েছেন ১৪ উইকেট। ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাকে রেখেছেন সাজ্জাদ আহমেদ শিপন ও তার এক সময়ের সতীর্থ সালমা খাতুন।

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনের খেলার মধ্যাহ্নভোজের বিরতিতে ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এই দলটাই বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে, যেখানে স্বাগতিকদের সঙ্গে অন্য দলটি নেদারল্যান্ডস।

আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১০ মে ২০২৬

বাংলাদেশের নারী ক্রিকেট দল নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া মূলপর্বে খেলার। তবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নারী ক্রিকেট আটকে আছে এই বাছাইপর্বের গন্ডিতেই, যেখানে পাপুয়া নিউগিনি, নামিবিয়া, স্কটল্যান্ড, থাইল্যান্ডের মতো নিচের সারির গুলোর বিপক্ষেই কেবল জিততে পারে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশ ছিল স্বাগতিক, যদিও শেষ পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছিল। এর আগে ২০২২ সালের বাছাইপর্বেও বাংলাদেশ চ্যাম্পিয়ন, ২০১৯ এবং ২০১৮ সালেও, তবে মূলপর্বে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে জয় মাত্র ৩টি। এর মধ্যে ২০১৪ সালেই ২টি জয় আর ২০২৪ সালে একটি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

এবারো যে বাংলাদেশের মেয়েরা খুব বড় কোনো সাফল্যের প্রতিশ্রুতি দিচ্ছেন তা নয়, বরং বলা যায় অনেকটা নিয়মরক্ষার মতোই তাদের বিশ্বকাপ যাত্রা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ের দূরবস্থাটা ফুটে উঠে প্রকটভাবে। শীর্ষ দলগুলো যেখানে ওভারপ্রতি ৮-১০ রান করে নেয়, সেখানে বাংলাদেশের নারী দল ওভারপ্রতি ৬ রান তুলতেই খাবি খায়।

আরও পড়ুন

মঞ্জুরুলের আরো বড় শাস্তি চান জাহানারা

১৯ এপ্রিল ২০২৬

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নারী ক্রিকেটে জোরাল ধাক্কা লেগেছে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে। তবে তার আগে জাহানারা দলের ভেতর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির স্বেচ্ছাচারিতা, খেলোয়াড় বাছাইয়ের বেলায় স্বজনপ্রীতি, অপছন্দের ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ না দেওয়াসহ অনেক অভিযোগই করেছিলেন জাহানারা, যেসব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অসত্য বলেই দাবি করা হয়েছে। কিন্তু দল গঠনে এখনো গোঁজামিলের উপস্থিতি স্পষ্ট। তাজ নেহারকে দলভুক্ত করার কারণ হিসেবে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, ‘তাজ নেহার একজন বহুমাত্রিক খেলোয়াড় যিনি ১ থেকে ৬ নম্বর পজিশনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারেন। বিশেষ করে ইনিংসের শেষ ৫ ওভারে রান তোলার যে সমস্যা দলে রয়েছে, তাজ নেহার সেটি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে নির্বাচকরা বিশ্বাস করেন।'

তাজ নেহারের পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ৮ ম্যাচ খেলে তিনি রান করেছেন সর্বমোট ৪৪। সর্বোচ্চ ইনিংসটা ১৯ রানের আর এখন পর্যন্ত খেলা ৭ ইনিংসে মাত্র ২ বার দুই অংকের ঘরে পৌঁছেছেন (১০ আর ১৯)। শুন্য দিয়ে অভিষেক হয়েছিল এই ডানহাতি ব্যাটারের, সর্বশেষ ইনিংসটা ১ রানের। তার বহুমাত্রিকতা কোথাও খুঁজে পেলেন নির্বাচকরা, সেটা তারাই ভালো বলতে পারবেন!

আরও পড়ুন

সিরিজ হারের পর শাস্তি পেলেন নিগার

০৪ মে ২০২৬

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ, দলে মারুফা আক্তারের সঙ্গে পেস বোলার হিসেবে আরও আছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। সঙ্গে সিমিং অপশন হিসেবে আছেন ঋতু মনি, অন্যদিকে স্পিনারের সংখ্যাই বেশি- ফাহিমা, স্বর্ণা, রাবেয়া। এত বেশি স্পিনার কেন স্কোয়াডে তার ব্যখায় শিপন যা জানিয়েছেন সেটা বিষ্ময়কর। বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো হবে বার্মিংহাম, লিডস, ওল্ড ট্র্যাফোর্ড ও লর্ডসের মতো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এবং সুপরিচিত মাঠগুলোতে। সেখানকার উইকেট নাকি এখন উপমহাদেশের মতো হয়ে গিয়েছে, এটাই বলেছেন নারী দলের প্রধান নির্বাচক, ‘বাংলাদেশের ক্রিকেটে ভালো পেসারের পাইপলাইন বেশ সংকীর্ণ এবং অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ইনজুরিতে পড়েন। যদিও ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক হওয়ার কথা, তবে সাম্প্রতিক সময়ে সেখানে উইকেট অনেকটা উপমহাদেশের মতো আচরণ করছে যেখানে বল স্পিন করে। তাই কন্ডিশন বিবেচনা করে এবং স্পিনারদের ওপর ভরসা রেখে দল সাজানো হয়েছে।’

পেস আক্রমণে বারুদ নেই, ব্যাটিংয়েও নেই বিস্ফোরক মেজাজ। প্রধান নির্বাচক অসহায়ত্ব জানিয়েই বললেন, ‘হ্যাঁ, রক্ষণাত্মক ব্যাটিং এপ্রোচ বর্তমানে দলের জন্য বড় উদ্বেগের বিষয়। রাতারাতি এটি পরিবর্তন করা সম্ভব না হলেও আমরা এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।’

আরো একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা, এবং ঘুরে ফিরে চেনা  কিছু মুখই পাচ্ছেন সুযোগ। কন্ডিশন ইংল্যান্ড হোক কিংবা আরব আমিরাত; ঘুরে ফিরে সেই চেনা কয়েকজন ক্রিকেটারদেরই দলে নেয়া আর ফলও আটকে আছে একই গন্ডিতে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, ঋতু মণি, দিলা আক্তার দোলা এবং তাজ নেহার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলনারী টি-টোয়েন্টি বিশ্বকাপনিগার সুলতানা জ্যোতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!