Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব

তন্ময় তপু ও আসাদুল ইসলাম আসাদ, বরিশাল
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৫৮
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব

রক্তদান করছেন আইয়ুব হোসেন

রক্ত সংগ্রহ করে অসুস্থ মানুষকে সহায়তা করে থাকেন বরিশালের মেহেন্দিগঞ্জের আইয়ুব হোসেন। তিনি নিজেও ৩৮ বার রক্তদান করেছেন। পেশায় মেডিকেল টেকনোলজিস্ট আইয়ুব ১৭ বছর ধরে অসুস্থ ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ করে আসছেন। প্রতিদিনই তাকে এক-দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দিতে হয় অসুস্থ ও মুমূর্ষু রোগীর জন্য। কোনো সংগঠন নয়, ব্যক্তি উদ্যোগেই এ কাজ করে যাচ্ছেন তিনি। এ কাজে তাকে সহায়তা করেন কয়েকজন।

সকাল-সন্ধ্যা কিংবা গভীর রাত, যেকোনো সময়ে রক্তের প্রয়োজনে কেউ যোগাযোগ করলেই ছুটে যান আইয়ুব।

আইয়ুব বলেছেন, ‘বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে অনেক আগে সম্পৃক্ত ছিলাম। সেসব সংগঠনের সদস্যরা আমাকে রক্ত সংগ্রহে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। এ ছাড়া এলাকার তরুণ সমাজকে আগ্রহী করে তুলেছি বিপদে মানুষের পাশে দাঁড়াতে। রক্তের প্রয়োজন হলে মানুষ যে বিপাকে পড়ে, তা অনুধাবন করেই নিজে রক্ত দিই এবং অন্যদের রক্তদানে উৎসাহ দিই।’

আইয়ুব বলছিলেন, ‘এ পর্যন্ত মেহেন্দিগঞ্জ ও আশপাশের এলাকা থেকে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু এবং অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়েছি। এটিকে আমি সামাজিক দায়বদ্ধতা মনে করি।’

তিনি জানালেন, এ কাজে তাকে সহযোগিতা করছেন স্থানীয় আপন, আনাস, সোয়েব, রাসেল, রাজিব তাজ, রবিউল ইসলাম তানভীর, তরিক, শামীমসহ অনেক স্বেচ্ছাসেবী যুবক।

‘আমার কর্মজীবনে খুব কাছ থেকে দেখেছি রোগী ও তাদের স্বজনদের অসহায়ত্ব। এক ব্যাগ রক্তের জন্য তাদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখেছি। এ বিষয়গুলো আমাকে সবসময় তাড়িত করেছে। একজন মানুষ হিসেবে ওই মুহূর্তগুলো আমি সহজভাবে নিতে পারিনি। তাই আমি সবসময় চেষ্টা করেছি নিজে রক্ত দিতে। আর নিজের রক্তদানের সময় না হয়ে থাকলে খুঁজে খুঁজে রক্তদাতা বের করে রক্ত সংগ্রহ করে দিয়েছি’— যোগ করেন আইয়ুব।

আইয়ুব (৩৮) মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখীতে স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করেন। তার ইচ্ছা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্তদানের এই মানবিক কাজ চালিয়ে যাওয়া।

আইয়ুবের কাজ প্রশংসনীয় উল্লেখ করে মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ বলেছেন, তার কর্মকাণ্ডে সমাজসেবা কার্যালয় থেকে সহযোগিতা
করা হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান আশা করেছেন, আইয়ুবের এই উদ্যোগে অন্যরাও উৎসাহিত হবেন।

রক্ত সংগ্রহআইয়ুব হোসেনমেডিকেল টেকনোলজিস্টমুমূর্ষু রোগীধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise