রক্ত সংগ্রহ করে অসুস্থ মানুষকে সহায়তা করে থাকেন বরিশালের মেহেন্দিগঞ্জের আইয়ুব হোসেন। তিনি নিজেও ৩৮ বার রক্তদান করেছেন। পেশায় মেডিকেল টেকনোলজিস্ট আইয়ুব ১৭ বছর ধরে অসুস্থ ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ করে আসছেন। প্রতিদিনই তাকে এক-দুই ব্যাগ রক্ত সংগ্রহ করে দিতে হয় অসুস্থ ও মুমূর্ষু রোগীর জন্য। কোনো সংগঠন নয়, ব্যক্তি উদ্যোগেই এ কাজ করে যাচ্ছেন তিনি। এ কাজে তাকে সহায়তা করেন কয়েকজন।
সকাল-সন্ধ্যা কিংবা গভীর রাত, যেকোনো সময়ে রক্তের প্রয়োজনে কেউ যোগাযোগ করলেই ছুটে যান আইয়ুব।
আইয়ুব বলেছেন, ‘বিভিন্ন সাম...