Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস ২০২৬

নিগারদের পদক হাতছাড়া

সুদীপ্ত আনন্দ, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮
নিগারদের পদক হাতছাড়া

এই যাওয়া-আসার মিছিল চলেছে বাংলাদেশের ইনিংসে

নাগোয়ার আকাশে সকালেই ঝকঝকে রোদ। টাইফুনের প্রভাব কমে যাওয়ায় করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গ্রাউন্ড ছিল প্রস্তুত। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল জাপানে পা রেখেছে একেবারেই অপ্রস্তুত হয়ে। আমিরাতে যাচ্ছেতাই খেলে এশিয়া কাপের সেমিফাইনালে বিদায়ের পর এশিয়ান গেমসেও ভারতের কাছে নাস্তানাবুদ হতে হয়। তারপরও ব্রোঞ্জের একটা আশা ছিল। সেটাও খরুচে বোলিং আর উদ্দেশ্যহীন ব্যাটিংয়ে শেষ হয়ে গেছে। মঙ্গলবার সকালে পাকিস্তানের কাছে তারা হেরেছে ৩১ রানে। প্রথমবার এশিয়ান গেমস থেকে নারী ক্রিকেটারদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।

২০১০ সালে গুয়াংজু গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর কখনোই পদক ছাড়া দেশে ফিরতে হয়নি নারী দলকে। প্রথম দুই আসে রূপা জয়ের পর হাংঝুতে ২০২৩ সালে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে এবার আর হলো না। টসে জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৪৫ রানের লড়াকু সংগ্রহ। ওপেনার গুল ফিরোজা ২৩ বলে ৩১ রানের ইনিংসে শুরুটা করে দেন। শেষ দিকে অধিনায়ক ফাতিমা সানার ৩০ বলে ৪৫ রানের ক্যামিও এবং আলিয়া রিয়াজের ২২ বলে ২৫ রানের ইনিংসে ভর করে সম্মানজনক একটা সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের বোলাররা এ ম্যাচেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্বর্ণা আকতার, নাহিদা আকতার ও ঋতু মনি ২টি করে উইকেট নিলেও পাকিস্তানের রানের লাগাম টানতে পারেননি।

বোলারদের না পারার দিনে ব্যাটাররাও দায়িত্বশীল হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ২০ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস মেরামত ও রানের চাকা সচল রাখার দায়িত্ব ছিল অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের। তবে দু’জনই কেবল ইনিংস মেরামতেই মনোযোগী হন। তাতে নষ্ট হতে থাকে বল। বিশেষ করে নিগার আরেকবার হতাশ করেছেন সেট হয়ে বিদায় নিয়ে। শারমিনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে বাংলাদেশ অধিনায়ক ৩০ বলে ২৫ রান করে আয়শা জাফরের এলবিডব্লিউ’র ফাঁদে পা রাখেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শারমিন একাই ইনিংসটা টেনে নিয়ে গেছেন ১১৪ অবধি। ৪৫ বলে চার বাউন্ডারিতে ছিলেন ৪৬ রানে অপরাজিত। তবে লেজের ব্যাটাররা কেউই সময়োচিত সংগত দিতে পারেননি তাকে।

তাই প্রথমবারের মতো পোডিয়ামে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া করে ফিরতে হবে বাংলাদেশকে। গেমসের আগে যে ক’টি খেলায় পদকের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তাদের মধ্যে ছিল নারী ক্রিকেট। সে স্বপ্ন ভেঙে দিয়ে নিগাররা আরেকবার বোঝালেন, দলের অভ্যন্তরে কতটা ভাঙাগড়া চলছে। গেমস শুরুর আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেও এশিয়া কাপ ও এশিয়ান গেমসে জোড়া ব্যর্থতার দায় এড়াবেন কী করে নিগার?

২০তম এশিয়ান গেমসনারী ক্রিকেট দলনিগার সুলতানা জ্যোতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী