Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৬:০৪
সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

ছবি: আগামীর সময়

সাজেকে গোলাগুলির জন্য পাহাড়ি দল ইউপিডিএফকে দায়ী করেছে পুলিশ। রাঙামাটির পুলিশ সুপার বলেছেন, পর্যটকবাহী গাড়িতে ইউপিডিএফের সশস্ত্র একটি দল গুলি ছুড়লে সেনাবাহিনীকেও পাল্টা গুলি চালাতে হয়েছিল। তবে ইউপিডিএফ দাবি করেছে, সেখানে সেনাসদস্যরা একতরফা গুলি চালায়।

সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুটি সংগঠনের অবরোধ চলার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সঙ্গে একটি সশস্ত্র দলের গোলাগুলির খবর দেয় পুলিশ।

দুর্গাপূজার ছুটির মধ্যে পর্যটন কেন্দ্র সাজেকে গিয়ে আটকা পড়েন হাজার খানেক পর্যটক। তাদের উদ্ধার করে আনছিল সেনাবাহিনী। তখন উজো বাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ রকিব হোসেন দুপুরের পর জেলা সদরে সংবাদ সম্মেলন করে প্রায় দেড়শ কিলোমিটার দূরের সাজেকে সংঘটিত পুরো ঘটনা তুলে ধরে বলেন, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংঘর্ষের সূত্রপাত নিয়ে তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে পর্যটকদের বহনকারী গাড়িবহর যখন উজো বাজারে এসে পৌঁছায় তখন অবরোধকারীরা গাড়িবহর ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

‘এক পর্যায়ে যখন পর্যটকদের বহনকারী গাড়িবহর ওই এলাকা ত্যাগ করে, এরপর আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।’

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই গোলাগুলি চলছিল জানিয়ে তিনি বলেন, দুপুর একটার পর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় সেনাবাহিনীর ৪/৫ জন এবং পুলিশের দুজন সদস্য ইটের আঘাতে জখম হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্য পক্ষে হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করে পুলিশ সুপার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পর্যটকদের লক্ষ করে গুলি করে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারীরাও পাল্টা গুলি ছোড়ে।’

সশস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন রাঙামাটির এসপি।

ইউপিডিএফের অস্বীকার

সংঘর্ষের জন্য পুলিশ ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সাজেকে কারো সঙ্গে সেনাসদস্যদের গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। এনিয়ে সরকারি বাহিনী বানোয়াট তথ্য দিচ্ছে।

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, আজ (বৃহস্পতিবার) কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানকার জনগণের সঙ্গে কথা বলে এমন খবরের সত্যতার বিন্দুমাত্র প্রমাণ মেলেনি।

বিবৃতিতে দাবি করা হয়, ‘মূলত জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা একতরফা বিভিন্ন দিকে গুলিবর্ষণ করেছে।’

সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিপেটার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বিরোধিতা করে গড়ে ওঠা সংগঠন ইউপিডিএফ শুরু থেকেই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বিরোধিতায় রয়েছে। দুটি দলের সংঘাতে পাহাড়ে রক্তক্ষয়ও হয়েছে অনেক বার।

ইউপিডিএফ সমর্থিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন সংগঠন দুটি সেখানে অবরোধ ডেকেছে। তাদের দাবি হচ্ছে, সাজেক থেকে জেএসএসের ‘সশস্ত্র গোষ্ঠী’কে বিতাড়িত করতে হবে।

দুর্গাপূজার কারণে বিরতি দেওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে সংগঠন দুটি সাজেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়।

সশস্ত্র তৎপরতার বিষয়ে জনসংহতি সমিতির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সন্তু লারমা নেতৃত্বাধীন দলটি বরাবরই ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছে।

এদিকে অবরোধের কারণে রাঙামাটি জেলঅ প্রশাসন সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গতকালই নিয়েছিল। তবে পূজার ছুটির মধ্যে অবরোধ শিথিল থাকায় ২ হাজারের মতো পর্যটক সেখানে গিয়ে আটকা পড়েন। তাদের উদ্ধারের সময়ই গোলাগুলি ঘটল।

আরও পড়ুন

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

২২ অক্টোবর ২০২৬

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের