সাম্প্রতিক সময়ে ব্যাট
হাতে অফ ফর্মের কারণে মার্নাস লাবুশেনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
ধারণা করা হয়েছিল, অজিদের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে তার জায়গা হবে না।
তবে সব শঙ্কা উড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজের জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন।
আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলবে অজিরা।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে
হোম সিরিজে মাত্র তিন ইনিংসে লাবুশেনের ব্যাট থেকে আসে মোটে ৩৬ রান। দীর্ঘ সাত বছর
ধরে টেস্ট দলের তিন নম্বর পজিশন আঁকড়ে...