রিকেলটনে লড়ছে প্রোটিয়ারা

সংগৃহীত ছবি
পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে, ৩২৩ রান তাড়া করার পথে লড়ছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেটে করে ৩২২ রান। জবাবে ২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান। রায়ান রিকেলটন ৬৬ ও করবিন বশ ৮ রানে ব্যাট করছিলেন।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সবশেষ ৫ ওয়ানডে সিরিজের ৩টিতেই তারা হেরেছে। জিতেছে কেবল জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে নিজেদের দেশেও এবার দক্ষিণ আফ্রিকা সফরে এসেও সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩২২ রান করে মিচেল মার্শের দল। অধিনায়ক খেলেছেন ৪২ বলে ৫৬ রানের ইনিংস, অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৮৮ বলে ৭৪ রানের ইনিংস। ৪ উইকেট নিয়েছেন করবিন বশ।



