Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫
ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

প্রতীকী ছবি

বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ‘লালসালু’ এবং ‘চিত্রা নদীর পারে’ সিনেমা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, ফ্লাইটে অভ্যন্তরীণ বিনোদন ব্যবস্থা নিয়মিত পরিবর্তনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এই সিনেমা দুটিসহ অনেক বাংলা সিনেমা দেখানো হতো। বিমানকে চলচ্চিত্র সরবরাহের কাজ করে আসছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী রিটন আগামীর সময়কে বলেছেন, মাসখানেক ধরে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন করা হচ্ছে না। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ আরও বিস্তারিত জানাতে পারবে।

তিনি বলছিলেন, ‘আমাদের জানানো হয়েছে— ছবি দুটি ১০ বছরের বেশি সময় ধরে দেখানো হয়েছে। তাই আপাতত না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশির ভাগ সিনেমা এত দীর্ঘ সময় দেখানো হয় না। সেখানে এ দুটি সিনেমা অনেক বছর ধরেই নিয়মিত দেখানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ আগামীর সময়কে হোয়াটসঅ্যাপে একটি লিখিত বক্তব্য পাঠান। সেখানে বলা হয়, ‘বিমানের অভ্যন্তরীণ বিনোদন ব্যবস্থা নিয়মিত পরিবর্তন বা আবর্তন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সিনেমা, টিভি শো এবং অডিওর তালিকা সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তন করে। লাইসেন্স চুক্তি, স্টোরেজের সীমাবদ্ধতা এবং যাত্রীদের সন্তুষ্টির কারণে ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তন করতে হয়।’

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার প্রদর্শিত সিনেমা বা শোগুলোর মালিক নয় এবং মিডিয়া ব্রোকারদের কাছ থেকে কনটেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে সাময়িক প্রদর্শনের অধিকার কিনে প্রদর্শন করে। এই লাইসেন্সিং চুক্তিগুলো একটি নির্দিষ্ট সময়ের (কনটেন্ট সাইকেল) জন্য স্ট্রিমিংয়ের অধিকার দেয়। প্রতি কনটেন্ট সাইকেল পরিবর্তনের সময় এয়ারলাইন্স আইনত সেই কনটেন্ট সরিয়ে ফেলতে বাধ্য। তাছাড়া একটি উড়োজাহাজের ভেতরের ফিজিক্যাল সার্ভার স্টোরেজও সীমিত থাকে’, যোগ করেন তিনি।

বিমানের হার্ডড্রাইভে সীমাহীন মিডিয়া লাইব্রেরি রাখা সম্ভব নয় উল্লেখ করে নতুন কনটেন্ট যুক্ত করার জায়গা তৈরি করতে পুরনো কনটেন্ট মুছে ফেলতে হয় বলেও জানান বিমানের এ কর্মকর্তা।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভাষ্য, ‘যাত্রীদের সন্তুষ্টি ধরে রাখার জন্যও সিনেমা, টিভি শো এবং অডিওর তালিকা নিয়মিত পরিবর্তন বা আবর্তন করা হয়। এয়ারলাইন্সগুলো মূলত বিজনেস ট্রাভেলার এবং নিয়মিত যাত্রীদের ওপর অনেক বেশি নির্ভর করে। যদি আইএফই মেনু অপরিবর্তিত থাকে, তবে এ গুরুত্বপূর্ণ যাত্রীরা দ্রুতই দেখার মতো নতুন কিছু পাবেন না এবং অসন্তুষ্ট হবেন। নিয়মিত কনটেন্ট পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে সবসময় আকর্ষণীয় রাখা হয়।

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ মুক্তি পায় ২০০১ সালে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ অনেকে।

অন্যদিকে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘চিত্রা নদীর পারে’ ছবিতে অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী প্রমুখ। ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমা দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত